
সাভার ১৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা বিক্ষোভ মিছিলটি এসময় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় দুর্নীতির দায় নিয়ে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামকে দ্রুত পদত্যাগ করার আহবান জানান।
অন্যদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম নিজ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উদ্বোধন শেষে বলেন বলেন বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই হলগুলোতে তল্লাশী করা হবে এবং হল থেকে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বের করে দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন আমি কোন উন্নয়নের টাকা থেকে ছাত্রলীগকে কোন টাকা দেই নাই তাই আমার বিরুদ্ধে আন্দোলন করে কোন লাভ নেই।
এছাড়া উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে উপাচার্য পন্থি শিক্ষকরা।
