
৫ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : হংকংয়ের নেতা ক্যারি ল্যাম গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের নিন্দা জানিয়ে বলেছেন, ‘তাদের কারণে প্রত্যেকে ভীত ও সন্ত্রস্ত।’
শনিবার এক ভিডিও বার্তায় হংকংয়ের প্রধান নির্বাহী বলেন, বিক্ষোভকারীদের উগ্র কর্মকান্ডের কারণে হংকংয়ে গভীর অন্ধকার নেমে এসেছে এবং সমাজ আজ অনেকটা স্থবির হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘প্রত্যেকে আজ উদ্বিগ্ন এবং ভীত।’
ক্যারি ল্যাম আরো বলেন, হংকংয়ের সব জেলায় উগ্র সহিংস কর্মকান্ড চালানো হচ্ছে। আর এসব সহিংসতা মুখোশধারী দাঙ্গাবাজরাই চালিয়ে যাচ্ছে।
হংকং কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মুখোশ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যা শনিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
