সংসদ ভবন, ২৫ জুন : প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও গতিশীল নেতৃত্বে মাত্র ৯ বছরে একটি স্বল্পোন্নত দেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল ৩টা ২২ মিনিটে অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। এক পর্যায়ে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বৈঠকে সভাপতিত্ব করেন। গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার…
Read MoreMonth: June 2018
দু’বার এগিয়ে যাওয়ার পরও জাপানের সাথে ড্র করলো সেনেগাল
একাটেরিনবুর্গ (রাশিয়া), ২৫ জুন : ফুটবল বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে জাপান ও সেনেগালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দু’বার পিছিয়ে পড়েও দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচটি ড্র করে জাপান। এই ড্র’তে ২ খেলায় ৪ করে পয়েন্ট দু’দলের। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো উভয় দলই। একাটেরিনবার্গে শুরু থেকেই ম্যাচের লাগাম নেয়ার চেষ্টা করে জাপান। কিন্তু ১১ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে শট নেন লিভারপুলের স্ট্রাইকার সেনেগালের সাদিও মানে। শর্টটি জাপানের গোলরক্ষকের হাত গলে ফস্কে গোলে প্রবেশ করলে ১-০ গোলে এগিয়ে যায় সেনেগাল। এরপর লীড বাড়ানোর লক্ষ্যে একের পর এক আক্রমণ রচনা করে দলটি। প্রতি আক্রমন…
Read Moreবিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতি ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ২৫ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সংঘাত নিরসন এবং শান্তি স্থাপনে জাতিসংঘের প্রচেষ্টার সাথে বাংলাদেশের সম্পৃক্ত থাকার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সবসময়ই জাতিসংঘের আহবানে সাড়া দিয়ে সৈন্য এবং পুলিশ সদস্য প্রেরণে প্রস্তুত রয়েছে। ’ সফররত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্বে নিয়োজিত আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরইক্স আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘের সক্ষমতা বৃদ্ধি ও…
Read Moreএবার ব্রাজিল দলেও অন্তঃকলহের খবর
আর্জেন্টাইন দলে কোচ-খেলোয়াড়দের মনোমালিন্যের খবর ইতিমধ্যেই সবার জানা হয়ে গেছে। এবার ব্রাজিল দলেও অন্তঃকলহের খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে দলটির অন্যতম ভরসা নেইমারের আচরণে খুব কষ্ট পেয়েছে রক্ষণভাগের অন্যতম স্তম্ভ থিয়াগো সিলভা। নেইমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে সিলভা বলেছেন, ও মাঠে আমাকে অপমান করেছে। নেইমারের আচরণে খুব দুঃখ পেয়েছি আমি। ব্রাজিলের এক টিভি চ্যানেলকে সিলভা জানিয়েছেন, ৮৩ মিনিটের মাথায় রেফারির নির্দেশে খেলা শুরু করার জন্য তিনি বিপক্ষের পায়ে বল তুলে দিতেই তাঁকে নাকি খুবই অপমানজনক ভাষায় আক্রমণ করেন নেইমার। সিলভা বলেন, কোস্টা রিকার ফুটবলারদের বল ছেড়ে দিয়েছিলাম বলে নেইমার খুব…
Read Moreনাসিরনগরে বেয়াইয়ের হাতে বেয়াই খুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মনসুর মিয়া(৪০)মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মনসুর মিয়া উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে(২৩ জুন) আতোকুড়া গ্রামে বসত ঘরের বণ্টন নিয়ে মনসুর মিয়া ও তার বড় ভাইয়ের স্ত্রী শেফা বেগমের সাথে কথা-কাটাকাটি হয়। পরে শেফা ফোন করে একই গ্রামের তার ভাই আহম্মদ মিয়াকে জানায়। আহম্মদ ঘটনাস্থলে এসে বেয়াই মনসুর মিয়া ও লায়েছ মিয়াকে…
Read Moreকরিমগঞ্জে হাওরে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু
মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে মারা গেছে তিন ভাইবোন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশতকা-মানিকপুর গ্রামে। রবিবার সকাল নয়টার দিকে তিন ভাই-বোনের লাশ পানিতে ভেসে উঠলে আত্মীয়-স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-গাংপাড়া গ্রামের হেলালউদ্দিনের দুই কন্যা জাহানারা আক্তার (৭) ও সাদিয়া আক্তার (৬) এবং পুত্র শেফায়েতউল্লাহ (৫) তাদের মায়ের সঙ্গে খালার বাড়ি আশতকা-মানিকপুর গ্রামে বেড়াতে যায়। গত শনিবার তারা বাড়ির পাশে একসঙ্গে খেলা করছিল। দুপুরে পর থেকে তারা নিখোঁজ হয়। এরপর থেকে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। এলাকায় মাইকিং করা হয়। তাদের…
Read Moreসাভারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সাভারে পিকআপ ভ্যান চাপায় হাসেম মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। রবিবার সকাল ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাসেম মিয়া ও জাভেদ মিয়া নামের দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওয়া দেয়। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরে পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই হাসেম মিয়া নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জাভেদ মিয়াকে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ আরো জানায়, খবর পেয়ে সাভার…
Read Moreপ্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনা প্রধানের সাক্ষাৎ
ঢাকা, ২৪ জুন : সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠককালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা করেন। জেনারেল বেলাল বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
Read Moreগাজীপুরে বিজিবি মোতায়েন
গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন উপলক্ষে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে বিজিবি সদস্যদের বহনকারী গাড়ি চলতে দেখা যাচ্ছে মহাসড়কে। বিভিন্ন এলাকা ঘুরে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোহসিন রেজা জানান, ২৪ থেকে ২৭ জুন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Read Moreআজ থেকে গাড়ি চালানোর অধিকার পাচ্ছে সৌদি নারীরা
নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে আজ রবিবার থেকে রাস্তায় গাড়ি চালাতে পারবেন সৌদি নারীরা। স্থানীয় সময় ২৩ জুন মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। বিশ্বে একমাত্র সৌদি আরবেই এতদিন নারীদের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সৌদির মানুষ মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে সামাজিক গতিশীলতার নতুন যুগ উন্মোচন হবে। হানা আল খামরি নামে এক নারীবাদী লেখক সংবাদমাধ্যমে বলেন, নারীদের মুক্ত বিচরণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিনি আরও বলেন, সৌদি আরবের নারীরা পিতৃতান্ত্রিক কাঠামোতে বাস করে। তাদের গাড়ি চালানোর অনুমতি অনেক…
Read More