সারানস্ক (রাশিয়া), ২৬ জুন : লিড নিয়ে তা ধরে রাখতে পারেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে গোল করে পর্তুগালের সাথে ১-১ ব্যবধানে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি ড্র করলো ইরান। ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ফলে ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠলো পর্তুগাল। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে লড়বে পর্তুগাল। সোচিতে আগামী ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি উরুগুয়ে ও পর্তুগাল। ২ খেলায় ১ জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর পথে টিকে ছিলো পর্তুগাল। শেষ ষোলোর পথে টিকে ছিলো…
Read MoreMonth: June 2018
উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ চলছে
গাজীপুর, ২৬ জুন : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে বাসসকে জানিয়েছেন নির্বাচন রিটানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল। নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো ও উৎসবমুখর রয়েছে। ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ১০ হাজার সদস্য কাজ করছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে এর…
Read Moreগ্রীস উপকূলে ভূমিকম্প
ওয়াশিংটন, ২৫ জুন : গ্রীসের দক্ষিণ উপকূলে সোমবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কালামাতার প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
Read Moreমঙ্গলবার ঢাকায় আসছেন রিচি
গত জানুয়ারিতে মা, ভাইসহ পরিবারের অন্যান্যদের সঙ্গে একান্তে সময় কাটাতে এবং নিজের জন্মদিন উদযাপন করতে ঢাকায় এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। প্রায় পাঁচমাস পর আবারো ঢাকায় আসছেন রিচি। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার মধ্যরাতে রিচি সোলায়মান ঢাকার মাটিতে পা রাখবেন বলে জানান তিনি। তবে এবার কয়েকটি কারণে তার ঢাকায় আসার কথা। মায়ের সঙ্গে কোরবানীর ঈদ করা, রংপুরে নানী রিজিয়া বেগমকে দেখতে যাওয়া এবং কয়েকটি ঈদ নাটক টেলিফিল্মে কাজ করা। সবমিলিয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশেই থাকবেন বলে জানান। রিচি সোলায়মান বলেন, সবকিছু ঠিক থাকলে আল্লাহর ইচ্ছেতে ২৬ জুন মধ্যরাতে ইনশাল্লাহ ঢাকার…
Read Moreস্পেনের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ অভিবাসী উদ্ধার
আফ্রিকা থেকে ভূমধ্যসাগর থেকে পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টারত ৭৬৯ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের উপকূলরক্ষী উদ্ধারকারী দল। শনিবার বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়। খবর আল জাজিরার। খবরে বলা হয়, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে বেশিরভাগকেই খুঁজে পাওয়া যায় স্পেনের উত্তর আফ্রিকান উপকূল ও ম্যাল্লোরকা দ্বীপের মধ্যবর্তী জায়গা এবং বাকিদের পাওয়া যায় আফ্রিকার পশ্চিমা অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অনুসারে, গত কয়েক মাস ধরে ইউরোপে প্রবেশ করার জন্য শরণার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় দেশ হয়ে ওঠেছে স্পেন। সংস্থাটি আরো জানায়, কেবল ২০১৭ সালের প্রথম চার মাসেই দেশটিতে প্রবেশ…
Read Moreসাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ দুইজনকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল ৬টার দিকে উপজেলার তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে হত্যাকারীরা গুলি ও বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। নিহতরা হলেন- তেবাড়িয়া গ্রামের দবিরের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েশবাড়ি গ্রামের ময়েজ আলীর ছেলে বাজারের দোকানী ইদ্রিস আলী (৩৫)। স্থানীয়রা জানান, তেবাড়িয়া বাজারের দুদিক থেকে কয়েকটি মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা ইদ্রিস আলীর দোকানে হামলা চালায়। এ সময় আবদুর গফুর ও ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তারা গুলি ও বোমা…
Read Moreটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৩৫-৪০জন আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা শ্রমিকদের ভাড়া করা হবিগঞ্জগামী একটি ট্রাক উপজেলার সাতুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের প্রায় ৩৫-৪০জন শ্রমিক আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ৫জন মারা যান। আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি গাইবান্ধায় বলে ধারণা করছে পুলিশ। বিস্তারিত আসছে…..
Read Moreশুটিংয়ে হঠাৎ অসুস্থ সানি লিওন, ভর্তি হাসপাতালে
শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েলেন সানি লিওন। এরপর তাকে উত্তরাখন্ডের কাশিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সম্প্র্রতি স্প্লিস্টভিলা ১১-এর শুটিংয়ের সময় পেটে ব্যথা অনুভব করেন সানি লিওন। সঙ্গে সঙ্গে তাকে উত্তরাখন্ডের কাশিপুরের হাসপাতালে ভর্তি করা হয়। পাকস্থলিতে সংক্রামণের জন্যই অসুস্থ হয়ে পড়েন সানি। স্প্লিস্টভিলার শুটিংয়ের জন্য উত্তরাখন্ডের রামনগরে যান সানি লিওন, রণবিজয় সিংসহ অন্যরা। সেখানেই শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন সানি।
Read Moreনাশকতার মামলায় আপিল বিভাগে খালেদার জামিন বিষয়ে আদেশ কাল
কুমিল্লার নাশকতার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন। গত ২৮ মে কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৩০ মে আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে দেয়।
Read Moreপ্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী : পরিকল্পনামন্ত্রী
ঢাকা, ২৫ জুন : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে সরকার ২০১৮-১৯ অর্থবছরের জন্য সর্বোচ্চ জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করেছে।এ বাজেট প্রবৃদ্ধিমুখি, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানমুখি। রোববার রাজধানীর লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপ ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটনচেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, সিপিডির বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ…
Read More