সেনাবাহিনী প্রধানকে জেনারেল ব্যাজ প্রদান

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদকে জেনারেলের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত সেনাপ্রধানকে এই র‌্যাংক ব্যাজ পরানো হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত এই র‌্যাংক ব্যাজ পরান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জেনারেল র‌্যাংক ব্যাজ পরানোর পর্ব শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সেনা প্রধানকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদও এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, যথনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই…

Read More

সৌদি নারী গাড়ি চালকদের প্রতি পুরুষদের বিরূপ আচরণ

সৌদি আরবে নারীরা প্রথমবারের মতো গাড়ি চালানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এতে গাড়ির চালকের আসনে বসার জন্য তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। তবে নারী গাড়ি চালকদের প্রতি পুরুষদের নেতিবাচক আচরণ এখনো একটি বড় বাধা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালকের আসনে নারী আর পেছনে যাত্রীর আসনে পুরুষের ভিডিও দিয়ে ভর্তি। খবর এএফপি’র। খবরে বলা হয়, লিঙ্গ বৈষম্যমূলক পুরুষ শাসিত সৌদি সমাজে একজন নারীর গাড়ি চালানোর বিষয়টি একেবারেই নতুন। নারীদের গাড়ি চালানোর ওপর রবিবার থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। নারীরা দীর্ঘদিন পর গাড়ি চালানোর অধিকার পেয়ে রিয়াদে গাড়ি চালাচ্ছেন। নারী গাড়ি চালকদের লক্ষ্য করে…

Read More

অসুস্থ বাহুবলীর বল্লালদেব

গুঞ্জন শোনা যাচ্ছিল, কিডনির সমস্যায় ভুগছেন বাহুবলীর কুখ্যাত ভিলেন বল্লালদেব ওরফে রানা দাগ্গুবাতি। অবশেষে সব জল্পনায় ইতি টেনে রানা নিজেই জানিয়েছেন, ও সব কিছু নয়, তার রক্তচাপ একটু বেড়েছে। সামাজিক মাধ্যমে জল্পনা চলছিল, রানা ভীষণ অসুস্থ, তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিন্তু রানা পরিষ্কার করে দিয়েছেন, তাঁর রক্তচাপের সমস্যা ছাড়া আর কিছু হয়নি, তারও চিকিৎসা চলছে। তবে এই দুশ্চিন্তা ও ভালবাসার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, রানাকে এরপর দেখা যাবে অন্ধ্রের বিখ্যাত নায়ক-রাজনীতিক এনটিআরের চরিত্রের ওপর নির্মিত ছবিতে। নামী এই অভিনেতা অন্ধ্রের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। এতে তিনি অন্ধ্রের বর্তমান মুখ্যমন্ত্রী…

Read More

টিভির পর্দায় আজকের খেলা

বিশ্বকাপ ফুটবল: ডেনমার্ক-ফ্রান্স সরাসরি রাত ৮টা। অস্ট্রেলিয়া-পেরু সরাসরি রাত ৮টা। নাইজেরিয়া-আর্জেন্টিনা সরাসরি রাত ১২টা। আইসল্যান্ড-ক্রোয়েশিয়া সরাসরি রাত ১২টা। খেলাগুলো দেখতে চোখ রাখুন- বিটিভি, মাছরাঙা, ও নাগরিক টিভিতে। বাংলাদেশ ছাড়াও খেলাগুলো দেখা যাবে- ভারত: সনি টেন ১ ও ২ রাশিয়া: আইটিভি যুক্তরাষ্ট্র: ফক্স ও ফক্স স্পোর্টস ১ স্পেন: টেলিমন্ডো ও এনবিসি ইউনিভারসো অস্ট্রেলিয়া: এসবিএস, অপটাস স্পোর্টস ব্রাজিল: গ্লোবো, স্পোর্টস টিভি, ফক্স স্পোর্টস টিভিতে। ক্রিকেট: ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট, চতুর্থ দিন সরাসরি রাত ১২টা। খেলাটি দেখা যাবে সনি ইএসপিএন ও সনি ইএসপিএন এইচডি চ্যানেলে।

Read More

ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যায় ১৫ জনের মৃত্যু

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে সপ্তাহান্তে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১১ জন। মঙ্গলবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রশমন ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। খবরে বলা হয়, হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যায় বাড়ি ধসে তিন জন মারা গেছে। আকস্মিক বন্যা, ভূমিধ্বস বা বাড়ি ধসে পড়ে লাই চাউ প্রদেশে অপর ১২ জন মারা গেছে। মঙ্গলবার সকাল নাগাদ ১১জন নিখোঁজ রয়েছে। এরমধ্যে সিন হো জেলায় সাত জন এবং বাকীরা লাই চাউয়ে নিখোঁজ রয়েছে। বন্যা ও ভূমিধ্বসে লাই চাউয়ে সাত জন আহত,…

Read More

ঝিনাইদহে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী নামক স্থানে বাস ও নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার সাধুহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলা কেষ্টপুর গ্রামের জাকের মণ্ডলের ছেলে আব্দুল লতিফ (৫৫), একই গ্রামের দলু মণ্ডলের ছেলে শাহিদুল ইসলাম (৪৫) ও সদর উপজেলা পান্তাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে রাহাজ উদ্দিন (৬০)। আহতরা হলেন- কেষ্টপুর গ্রামের খোদবক্সের ছেলে আব্দুল মমিন (৫৫), নুরুল মণ্ডলের ছেলে কামরুল ইসলাম (৫০), আঈনুদ্দিনের ছেলে আব্দুল খালেক (৪৬), সদর উপজেলা সাধুহাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে আব্দুল…

Read More

শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ধামরাইয়ের রৌহা গ্রামের পূর্ণিমা (৭) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে জনৈক মুন্নাফের বাড়ির পেছনের বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পূর্ণিমা রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, বাড়ির পাশে রৌহা বাজারে সোমবার (২৫ জুন) বিকেলে ডিম ও ডাল আনতে গিয়ে পূর্ণিমা আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়। তার স্বজনদের অভিযোগ, কে বা কারা তাকে ধর্ষণের পর হত্যা করেছে। ধামরাই থানার এসআই বাবলু শরীফ শিশুটির লাশ উদ্ধার করেন। তিনি জানান,…

Read More

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: পুলিশ সুপার

গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চানদোরা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভোট কেন্দ্রে কোন পোলিং এজেন্ট না এলে আমরা তো জোর করে আনতে পারব না। এদিকে নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটাদের দীর্ঘ লাইন দেখা গেছে।অনেকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেনি। নারী ভোটার গোলাপী বলেন, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো ভোট দিতে পারিনি। অনেকে ভোট না দিয়ে চলে গেছেন। এ প্রসঙ্গে এই স্কুল কেন্দ্রের সহকারী…

Read More

জয়-পরাজয় মেনে নিতে প্রস্তুত আছি: জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। জনগণ যে রায় দেবে, সেই রায় আমি মেনে নিতে প্রস্তুত আছি। জয়-পরাজয় মেনে নিতে আমি মানসিকভাবে প্রস্তুত। তিনি নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮.৩০টায় ভোট দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, গাজীপুরের মানুষ আমাকে ভোট দেবে। গাজীপুরে নৌকার বিজয় আনতে পারব বলে আমি শতভাগ আশাবাদী।’

Read More

উপকূলীয় নিরাপত্তা বিধানে ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ঢাকা, ২৬ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় নিরাপত্তা বিধানে বাংলাদেশ এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, উপকূলীয় নিরাপত্তা বিধানে আমরা ভারতীয় নৌবাহিনীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারি।’ ভারতের নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লেনবা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। এডমিরাল লেনবা বলেন, ‘দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে এবং আমরা একে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।’ তিনি বলেন, দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতায় ইতোমধ্যেই…

Read More