ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মঙ্গলবার দিবাগত রাতে অন্তর নামের এক নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ২০দিন ধরে পাওয়া যাচ্ছিল না। অন্তর উপজেলার পাগলাপাড়া গ্রামের আবুল হোসেন মাতুব্বর ছেলে। সে তালমা নাজিম উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ৭ জুন তারাবি নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় অন্তর। পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে মাটি চাপা দেয়া তার লাশ উদ্ধার করা হয়।
Read MoreMonth: June 2018
খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার ভোর সোয়া ৩টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করেছে। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) শুভেন্দু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মাদক ব্যবসায়ী রাজু ও মানিক শেখকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী…
Read Moreগাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে : ওবায়দুল কাদের
ঢাকা, ২৭ জুন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আজ শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে কোথাও কোন সহিংসতার কোন অভিযোগ পাওয়া যায়নি। কোন ধরনের হতাহতেরও খবর পাওয়া যায়নি। বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে কোন প্রশ্ন তোলেনি বলে উল্লেখ করে কাদের আরো বলেন, নির্বাচনের এ ধরনের পরিবেশই প্রমাণ করে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর…
Read Moreমেসি-রোহোর গোলে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা
সেন্ট পিটার্সবার্গ(রাশিয়া), ২৭ জুন : অধিনায়ক লিওনেল মেসি ও মার্কোস রোহোর গোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত রাতে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে। এই জয়ে ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠলো মেসির আর্জেন্টিনা। এই গ্রুপে দিনের অন্য ম্যাচে ক্রেয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। এই জয়ে ৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে নাইজেরিয়া তৃতীয় ও ১ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড চতুর্থ হলো। সমীকরনের বোঝা মাথায় নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা। গ্রুপ পর্বের…
Read Moreপীরগাছায় গৃহবধূর হত্যাকারী স্বামী ও শাশুড়ী
রংপুরের পীরগাছায় নিহত গৃহবধূ আয়শা বেগম বিউটির (৩০)হত্যাকারী স্বামী ও শাশুড়ী। তাদের সোমবার গ্রেফতারের পর আদালতে ৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন স্বামী দছিম উদ্দিন ভূট্টু ও শাশুড়ী উম্মে কুলছুম। আদালতে ৬৪ ধারায় স্বামী ও শাশুড়ীর দেওয়া জবানবন্দীর কথা উল্লেখ করে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের দছিম উদ্দিন ভুট্টুর সঙ্গে তার স্ত্রী আয়শা বেগম বিউটির যৌতুক নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১জুন বিকালে একই ঘটনা নিয়ে আবারো স্বামী স্ত্রীর মাঝে বিরোধ দেখা দেয়। বিরোধের এক পর্যায়ে…
Read Moreকুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই অপহরণকারী নিহত
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাইম মালিথা(২৭) ও জোয়ার আলী(২৮) নামের দুই অপহরণকারী নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা চিথলিয়া গ্রামের স্কুল ছাত্র দেব দত্তকে অপহরণ এবং হত্যার প্রধান আসামি। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত নাইম চিথলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং জোয়ার আলী একই গ্রামের আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশী…
Read Moreভোটগ্রহণ শেষ, চলছে গণনা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। আজ মঙ্গলবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে এবং বিএনপির মো. হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। এছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট না থাকার বিষয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রে কোনো…
Read Moreবিএনপি চিরাচরিত অভ্যাস অনুযায়ী নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে : নানক
ঢাকা, ২৬ জুন : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি নির্বাচন ব্যবস্থার সঙ্গে সরকারকে সম্পৃক্ত করে এ ব্যবস্থাকে বিতর্কিত করে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত এবং গাজীপুরবাসীকে অপমান করার জন্য বিএনপি চিরাচরিত অভ্যাস অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে। জাহাঙ্গীর কবির নানক আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের গত নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুল মান্নান বিজয়ী হয়েছিলেন উরেøখ করে নানক বলেন,…
Read Moreভারতে বজ্রপাতে ৫ জন নিহত
নয়াদিল্লী, ২৬ জুন : ভারতের ঝাড়খন্ড রাজ্যে বজ্রপাতে ৫ জন নিহত হয়েছে। কর্মকর্তাগণ আজ এ তথ্য জানান। খবর সিনহুয়া’র। গতকাল সন্ধ্যায় রাজ্যের বুকারো ও লোহারদাগা জেলায় বজ্রপাতের ঘটনাটি ঘটে। কর্মকর্তারা বলেন, প্রবল বৃষ্টিতে বুকারোতে একটি বাসায় আশ্রয়গ্রহনকারী ৪ জন বালকের মৃত্যু হয়। লোহারদাগা জেলায় একজন কৃষকের মৃত্যু হয়। এছাড়া একজন বালিকা আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read Moreমিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প
মিয়ানমারের সাগাইং অঞ্চলে মঙ্গলবার ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় সময় সকাল ৬টা ৩২ মিনিট ১৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল মনিওয়া নগরী থেকে ২২.৫ কিলোমিটার উত্তর-পশ্চিম ও মান্দালয় ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Read More