মুন্সীগঞ্জে প্রকাশক বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মুন্সীগঞ্জে প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি জঙ্গি আব্দুর রহমান (৩৪) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে সিরাজদিখান থানার বালুর চরে এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ দাবী করেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। তার বাড়ি পঞ্চগড়ে। মুন্সীগঞ্জ জেলা ইন্টেলেজেন্ট অফিসার (ডিআইওয়ান) মো. নজরুল ইসলাম জানান, এর আগে ২৪ জুন পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে গাজীপুর থেকে জেএসবির এই সদস্যকে গ্রেফতার করে। বাকি সঙ্গীদের ধরতে বুধবার দিবাগত…

Read More

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আজ শুরু

অ্যান্টিগা পৌঁছে টানা তিন দিন অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। অ্যান্টিগার স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি। এদিকে প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ বোর্ড। দলে আছেন ফাস্ট বোলার আলজারি জোসেফ। পিঠের ইনজুরি কাটিয়ে ফিরছেন তিনি। ২০১৬ সালে যুব বিশ্বকাপ খেলা জোসেফ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন। ২১ বছর বয়সী এই…

Read More

৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামকি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি ছিল। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনকালে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় লাইব্রেরি, গবেষণা কক্ষ, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম, শিশু শিক্ষা…

Read More

সংসদ অধিবেশন শুরু

সংসদ ভবন, ২৮ জুন : দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

Read More

সার্বিয়াকে সহজে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ব্রাজিল

মস্কো (রাশিয়া), ২৮ জুন : সহজ জয় দিয়ে ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ করলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্র্রাজিল। গতরাতে ‘ই’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারায় সার্বিয়াকে। এই জয়ে ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠলো ব্রাজিল। ম্যাচ হেরে ৩ খেলায় ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ শেষ করলো সার্বিয়া। গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ড ২-২ গোলে ড্র করেছে কোস্ট রিকার সাথে। ফলে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করলো সুইজারল্যান্ড। ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ সুইজারল্যান্ড। মস্কোতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই সার্বিয়ার সীমানায়…

Read More

জাতীয় স্মৃতিসৌধে সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনীর নব নিযুক্ত প্রধান আজিজ আহমেদ। বুধবার সকাল ৯টায় তিনি হেলিকপ্টার যোগে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান সাভার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন। পরে সেনাপ্রধান বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে ও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেনাপ্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

পদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

মাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের মাঝ পদ্মায় ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। বুধবার সকালে প্রবল বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটে। প্রবল ঢেউয়ের আঘাতে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট ডুবে যায়। তবে কতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তা জানা যায়নি। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ৯টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। যতটুকু জানতে পেরেছি যাত্রীদের উদ্ধার করা গেছে। তবে কতজনকে উদ্ধার করা হয়েছে এর সঠিক তথ্য এখনো জানতে পারিনি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা থেকে বন্ধ রয়েছে…

Read More

অতিরিক্ত চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চিনি বা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন। শুধু বড়রাই নয়, ছোটরাও মিষ্টি খেতে ভালোবাসে। কিন্তু গবেষণায় দেখা গেছে, চিনি খাওয়ার চেয়ে না খাওয়াটাই বেশি উপকারী। এমনকি চিনিকে খাদ্যতালিকা থেকে বাদ দিলে বেশ কিছু জটিল রোগও জীবন থেকে বিদায় নিবে। চিনি বেশি খেলে ‘গ্লাইকেশন’ নামে এক ধরনের প্রতিক্রিয়া শুরু হয়, যার প্রভাবে ত্বকে বলিরেখা ফুটে উঠে ও ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায়। তাই চিকিৎসকেরা আর্টিফিশিয়াল সুগার খেতে নিষেধ করেন। এছাড়া চিনিকে বাদ দিলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়, হৃদরোগের ঝুঁকি…

Read More

চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুদু মণ্ডল (৭০) নামে এক কয়েদি মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। উজ্জ্বল (৩৮) নামে আরেক কয়েদি মারা যান মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে। সোমবার কারা কর্তৃপক্ষ তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। কারারক্ষী আবু হানিফ জানান, দুদু মণ্ডলের বাড়ি জামালপুরে। তার কয়েদি নম্বর ২৪২০/এ। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড পেয়ে সাজা ভোগ করছিলেন। আর উজ্জলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তিনিও একটি হত্যা মামলায় দণ্ড নিয়ে সাজা খাটছিলেন। তিনি আরো জানান, সোমবার সকালে দুদু মণ্ডল কেরাণীগঞ্জে কেন্দ্রীয়…

Read More

তেইশ বছরের মধ্যে নিঃশেষ হবে দেশীয় প্রাকৃতিক গ্যাস: পেট্রোবাংলার পূর্বাভাস

দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৪১২ কোটি ঘনফুট। এর বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর বিভিন্ন কূপ থেকে উত্পাদন হয় ২৭৯ কোটি ঘনফুট। ফলে ঘাটতি থাকছে প্রায় ১৩২ কোটি ঘনফুট। ২০৪১ সাল নাগাদ চাহিদা বেড়ে দাঁড়াবে ৬৭৮ কোটি ঘনফুটে। তবে এর মধ্যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে, এখন যেসব কূপ থেকে উত্পাদন হচ্ছে সেগুলোর মজুদ ফুরিয়ে যাবে। অর্থাৎ ওই সময় দেশীয় উত্স থেকে গ্যাস উত্পাদন শূন্যতে দাঁড়াবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির যৌক্তিকতা নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দেয়া এক প্রতিবেদনে এই চিত্র ও পূর্বাভাস তুলে ধরেছে পেট্রোবাংলা। পেট্রোবাংলা ওই প্রতিবেদনে…

Read More