ঢাকা, ১৬ সেপ্টেম্বর : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভারতের সাথে বাংলাদেশের শুধু সরকার বা দলভিত্তিক নয়, জনগণভিত্তিক সমঝোতা ও বন্ধুত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে শুধু সরকার বা দলভিত্তিক নয়, জনগণভিত্তিক সমঝোতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। উন্নয়ন ও সমৃদ্ধি চাই। আর এ সম্পর্ক ও বন্ধুত্বের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ।’ আমির হোসেন আমু শুক্রবার ভারতের কোলকাতায় ‘বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন ‘বিমস্টেক’র তিন দিনব্যাপি এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব…
Read MoreMonth: September 2017
মিয়ানমারকে আবারো প্রতিবাদ জানালো বাংলাদেশ
বিবি নিউজ , ঢাকা, ১৬ সেপ্টেম্বর : মিয়ানমারের সামরিক বাহিনীর ড্রোন ও হেলিকপ্টার বৃহস্পতিবার এবং গত ১০ ও ১২ সেপ্টেম্বর বাংলাদেশের আকাশসীমা লংঘনের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেন। শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গত ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লংঘন করার ঘটনা তুলে ধরে এই প্রতিবাদলিপিতে এ ধরনের ঘটনার পুনরাবৃতি ঘটায় গভীর উদ্বেগ…
Read Moreএকদিনেই বিক্রি হয় দুই কোটি ডিম টাঙ্গাইলের সখীপুরে
টাঙ্গাইল, ১৪ সেপ্টেম্বর : জেলার সখীপুরে ডিম উৎপাদনে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ডিম উৎপাদনে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সখীপুর উপজেলাটি। পোল্ট্রি খামারি ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়, খামারি ও আড়তদাররা জানায়, সখীপুর, ভালুকা, ফুলবাড়ীয়া, ঘাটাইল, কালিহাতী উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলায় প্রায় অর্ধলক্ষ ছোট-বড় ও মাঝারি পোল্ট্রি খামার গড়ে উঠেছে। দেশের মধ্যে এ অঞ্চলটি এখন পোল্ট্রি শিল্পে প্রধান অঞ্চল হিসেবে খ্যাতি লাভ করেছে। ডিম ও মুরগি কিনে নিতে ঢাকা, মুন্সীগঞ্জ, কাপ্তানবাজার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ব্যবসায়ীদের কয়েকশ’ ট্রাক ঢুকছে এলাকায়। দেশের চাহিদার ডিম ও মাংসের…
Read Moreরোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে চলচ্চিত্র পরিবারের মানববন্ধন কর্মসূচি
অনলাইন ডেস্ক ,১৪ সেপ্টেম্বর ঃরোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে চলচ্চিত্র পরিবারের মানববন্ধন কর্মসূচিমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে আগামী ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খান আরো বলেন, পশ্চিমা বিশ্ব বাদে বাংলাদেশের জন্য এখন অন্যতম আশাবাদের জায়গা হচ্ছে মুসলিম দেশগুলোর সমর্থন আদায়। রোহিঙ্গারা যে বর্বরোচিত নিপীড়নের শিকার হচ্ছে, তার পেছনে একটি বড় কারণ তাদের ধর্মীয় পরিচয়। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হিন্দু, খ্রিষ্টান বা ইহুদি যারাই যখন নির্যাতিত হয়েছে, নির্যাতিতদের…
Read Moreটেকনাফে ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার
বিবি নিউজ , কক্সবাজার, ১৪ সেপ্টেম্বর : টেকনাফের নাফনদী থেকে ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নাফ নদের সাবরাং ঝিনাপাড়া ও শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া পয়েন্টে মা ও শিশু এবং টেকনাফে সাবরাং ঝিনাপাড়া পাড়া পয়েন্টে ১ জন পুরুষ ও ১ শিশুর লাশ। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় শাহপরীরদ্বীপ মোহনায় রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে ৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী ও শিশু। বিজিবির নয়াপাড়া বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক বলেছেন, তার…
Read More১১ লাখ ছাড়িয়েছে দীপের নতুন মিউজিক ভিডিও
বিবি নিউজ : ঢাকা-সম্প্রতি মাই সাউন্ডের ব্যানারে ইউটিউবে রিলিজ হয়েছে ক্লোজআপ ওয়ান তারকা রাফাতের গাওয়া গানের মিউজিক ভিডিও “কখনো বলিনি আমি”।গানটিতে মডেল হয়েছেন সুদর্শন মডেল, জনপ্রিয় অভিনেতা দীপ চৌধুরী ও তার সঙ্গী ছিলেন এ সময়ের গ্ল্যামারাস গার্ল আলভিরা ইমু। “কখনো বলিনি আমি” গান এবং মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকে সব শ্রেণির দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। মাত্র কয়েক দিনে ইউটিউব ভিউয়ার্স ছাড়িয়েছে ১১ লাখেরও বেশি। “কখনো বলিনি আমি” গানটি এস কে সামিরের সুর ও সঙ্গীতায়োজনে লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওতে…
Read Moreজিয়া পরিবার নিয়ে শেখ হাসিনার বক্তব্য ভিত্তিহীন: মির্জা আলমগীর
ঢাকা, ১৪ সেপ্টেম্বর : জিয়া পরিবারের সম্পদ নিয়ে সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্যেশ্যপ্রণোদিত। রোহিঙ্গা সমস্যার ব্যর্থতা আড়াল করতেই এ মিথ্যাচার বলে অভিযোগ করেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহষ্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন তিনি। মির্জা আলমগীর বলেন, এই সরকার আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। মেগা প্রজেক্টের নামে সরকার বিলিয়ন ডলার লোপাট করছে। লুট করছে জনগণের সম্পদ। শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট, পাওয়ার প্ল্যান্ট, পদ্মা সেতু, কুইক রেন্টাল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, উড়াল সেতুতে…
Read Moreভারতে নৌকা ডুবি : ২০ জনের প্রাণহানি
লক্ষেèৗ (ভারত), ১৪ সেপ্টেম্বর : ভারতের উত্তরাঞ্চলে যমুনা নদীতে বৃহস্পতিবার শ্রমিক বোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে। খবর এএফপি’র। উত্তর প্রদেশের ভগপতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ধরম পাল সিং জানান, ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি ব্যক্তিগতভাবে ভাড়া করা। এতে ৫০ থেকে ৫৫ জনকে বহন করা হচ্ছিল।
Read Moreভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গাপ্রবণ ৪ জেলায় ইসির কঠোর নজরদারি
ঢাকা, ১৪সেপ্টেম্ব : ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গাপ্রবণ ৪ জেলার ৩২ উপজেলা কঠোর নজরদারিতে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ আজ বাসসকে বলেন, নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই এলাকার ভোটার আবেদন ফরমসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই, অনুসন্ধান ও পরিদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামায় রোহিঙ্গাপ্রবণ কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের ৩২টি উপজেলায় নতুন ভোটার নিবন্ধন কার্যক্রমের সময়সীমা আরো ১৫দিন বাড়িয়ে ২০ নভেম্বর করা হয়েছে। যাতে…
Read Moreমানবাধিকারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী
সারদা (রাজশাহী), ১৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে দেশের সার্বিক কল্যাণে নিয়োজিত থেকে জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব প্রদানের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’ তিনি দৃঢ়আস্থা প্রকাশ করে বলেন, ‘নবীন পুলিশ কর্মকর্তাগণ অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সাথে দেশের সার্বিক কল্যাণে নিয়োজিত থাকবেন।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের শিক্ষা…
Read More