সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর : জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। তিনি শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র পক্ষে সার্জেন্ট এ্যাট আর্মস, জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি ও ইকবালুর রহিম এমপি, বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, মো. শওকত চৌধুরী এমপি ও মোহা. মামুনুর রশিদ এমপি মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এর…

Read More

ঝালকাঠির ১৭০ পূজা মন্ডপে চলছে প্রতিমায় রং তুলির কাজ

বিবি নিউজ , ঝালকাঠি, ১৬ সেপ্টেম্বর : জেলায় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ইতোমধ্যে প্রতিমা তৈরীর পর শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী মাতৃ রূপ ধারণ করছে। আয়োজকরাও ব্যস্ত পূজা আয়োজনের কাজে। তারা জানান, এবছর ঝালকাঠি সদর উপজেলায় ৭২ টি, কাঠালিয়ায় ৫৭ টি, রাজাপুর উপজেলায় ২০টি ও নলছিটিতে ২১টিসহ জেলায় মোট ১৭০টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা শিল্পী উত্তম পাল জানান, এ বছর কাজের চাপ যথেষ্ট বেশি। ফলে আয় বাড়বে এমনটাই আশা করছেন তারা। তবে যেভাবে জিনিস পত্রে দাম বেড়েছে মজুরি সেভাবে বাড়েনি। জেলা…

Read More

আমির-সালমানের চেয়ে এগিয়ে শাহরুখ

১৬ সেপ্টেম্বর : রূপালি পর্দার মতো সোশ্যাল মিডিয়ায়ও বেশ জনপ্রিয় শাহরুখ খান। এবং প্রতিনিয়ত এটা বেড়েই চলেছে। বর্তমানে ট্যুইটারে বলিউড বাদশার ফলোয়ার সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ছাড়িয়ে গেছে। অথচ এক্ষেত্রে তাঁর চেয়ে অনেক পিছিয়ে সালমান খান, আমির খান, অক্ষয় কুমারের মতো সমসাময়িক অভিনেতারা। ট্যুইটারে সালমানের ফলোয়ার সংখ্যা ২ কোটি ৫৬ লাখ। আমিরের ফলোয়ার সংখ্যা ২ কোটি ১৯ লাখ এবং অক্ষয়ের ফলোয়ার সংখ্যা ২ কোটি ২ লাখ। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন অবশ্য শাহরুখের চেয়ে কিছুটা এগিয়ে। ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ২ কোটি ৯০ লাখের বেশি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ৫১…

Read More

সাভারে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

ঢাকা, ১৬ সেপ্টেম্বর : ঢাকার অদূরে সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইলা আক্তার (১৪) নামের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে কয়েকজন বখাটে। শুক্রবার দিবাগত গভীর রাতে সাভারের ব্যাংক কলোলি এলাকার আহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বখাটে আমিনুলকে আটক করে। আহত ইলা আক্তার সাভারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ শনিবার সকালে সাভার মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে। ইলা ওই এলাকার শিপন রহমানের মেয়ে এবং মর্ডান কিন্ডার গার্ডেন স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। বারবার প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় একই এলাকার বখাটে আমিনুল ইসলাম (২০) ও…

Read More

সাতক্ষীরায় পুলিশি নির্যাতনে মাদ্রাসা সুপারের মৃত্যুর অভিযোগ

বিবি নিউজ , সাতক্ষীরা, ১৬ সেপ্টেম্বর :  সাতক্ষীরায় পুলিশি নির্যাতনে এক দাখিল মাদ্রাসা সুপারের মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর খবর নিশ্চত করেন। সূত্র জানায় নিহত মাদ্রাসা সুপার মাওলানা সাইদুর রহমান (৫০) সাতক্ষীরা সদরের কাথনডা গ্রামের মৃত্যু জিল্লার রহমানের ছেলে। তিনি কলারোয়া হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। নিহতের স্ত্রী ময়না বেগম জানান, বৃহষ্পতিবার রাত দেড়টার দিকে পুলিশের তিনজন সদস্য তাদের বাড়িতে এসে তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। তার স্বামীর বিরুদ্ধে কোন মামলা ছিলো না। তাহলে কেন গ্রফতার…

Read More

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বিবি নিউজ , বাগেরহাট, ১৬ সেপ্টেম্বর :  শনিবার সকালে বাগেরহাটের ফটিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৮জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহত পরিচয় জানাতে পারেনি ফটিরহাট থানা পুলিশ। বিস্তারিত আসছে……       দিয়া ইসলাম / বিবি নিউজ / ৮৪

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাবেন

বিবি নিউজ , ঢাকা, ১৬ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের জন্য আজ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী আগামীকাল বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রোববার সকালে তিনি ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আবুধাবি ছেড়ে যাবেন। রোববার অপরাহ্নে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র পৌঁছালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন তাঁকে অভ্যর্থনা জানাবেন। সফর কালে প্রধানমন্ত্রী নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াত-এ অবস্থান করবেন। শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘ সাধারণ…

Read More

মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র

ঢাকা, ১৬ সেপ্টেম্বর : মিয়ানমারের কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয়দানের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি রাখাইন রাজ্যের বেসামরিক জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানানোর জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ‘সহিংসতার কারণে অন্য কোথাও যাওয়ার জায়গা না পেয়ে পালিয়ে আসা মিয়ানমারের কয়েক লাখ শরণার্থীকে আশ্রয়দানের জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।’ গতমাসে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হওয়ার পর এটাই ছিল…

Read More

রোহিঙ্গাদের জন্য ইরান ও ইন্দোনেশিয়া থেকে ত্রাণ এসেছে

চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর :  বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ইরান ও ইন্দোনেশিয়া থেকে মোট ৪৮ দশমিক ১৬ টন ত্রাণসামগ্রী শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম রাহিমপুর তার দেশের ৪১ টন ত্রাণসামগ্রী চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এ সময় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু তৈরীর সরঞ্জাম, কম্বল, ভোজ্য তেল ও কাপড়। এ ছাড়া সন্ধ্যায় ৭ দশমিক ১৬ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে ইন্দোনেশিয়ার একটি বিমান। এসব ত্রাণ সামগ্রী উখিয়া, টেকনাফ ও নাইক্ষংছড়িতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য…

Read More

বিপিএলের প্লেয়ার ড্রাফট

বিবি নিউজ , ঢাকা, ১৬ সেপ্টেম্বর :  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফট  শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় রাজধানীর র‌্যাডিসন হোটেলের গ্র্যান্ড বল রুমে শুরু হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট। এবার টুর্নামেন্ট মাঠে গড়াবে ২ নভেম্বর। এ আসরে অংশ নিবে সাতটি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। দলগুলো ইতোমধ্যে তাদের আইকন ক্রিকেটার নিশ্চিত করেছে। ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, রাজশাহী কিংসে মুশফিকুর রহিম, খুলনা টাইটান্সে মাহমুদউল্লাহ রিয়াদ, চিটাগাং ভাইকিংসে সৌম্য সকার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তামিম…

Read More