সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

বিবি নিউজ , ঢাকা, ১৭ সেপ্টেম্বর :  উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক সতর্কবার্তায় এ কথা বলা হয়। এছাড়া শনিবার আবহাওয়ার এক পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পাত হতে পারে বলে উল্লেখ করা হয়। সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এতে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায়…

Read More

মিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বিবি নিউজ , ঢাকা, ১৭ সেপ্টেম্বর : রাজধানীর মিরপুর শাহ আলী নবাবেরবাগ বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল নওগাঁ জেলার মান্দা উপজেলার আহসান হাবীবের ছেলে। পরিবারের সঙ্গে তিনি শাহ আলী নবাবেরবাগ এলাকায় থাকতেন। নিহত শাকিলের বাবা আহসান হাবীব জানান, শাকিল বাসাতেই থাকে। তেমন কোনো কাজ করে না। শনিবার রাত ৮টার দিকে বেড়িবাঁধ সড়কে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা পড়ে আহত হয়। পথচারীরা তাঁকে উদ্ধার করে মিরপুরের সেলিনা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত…

Read More

প্রধানমন্ত্রী আবুধাবী পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউইয়র্ক যাওয়ার পথে শনিবার বিকেলে আবুধাবী পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে আবুধাবী বিমানবন্দরে অবতরণ করে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

Read More

দোহাজারী-রামু-কক্সবাজার নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১৭ সেপ্টেম্বর :  দোহাজারী-রামু-কক্সবাজার রুটে নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়েছে। শনিবার রেলভবনে প্রকল্পটির দুটিলটের চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক ও ১ম লটে চায়নার সিআরইসি এর প্রতিনিধি মো. মফিজুর রহমান এবং ২য় লটের সিসিইসিসি এর প্রেসিডেন্ট জো দেয়াংলং। এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ৩ বছর মেয়াদে ১৮০৩৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নির্মিত হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, রেলখাত এগিয়ে চলেছে। রেললাইনটি নির্মিত হলে পর্যটন কেন্দ্র কক্সবাজারে দেশী ও বিদেশী পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে। এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই…

Read More

রোহিঙ্গা ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা হবে : ওবায়দুল কাদের

বিবি নিউজ , ঢাকা, ১৭ সেপ্টেম্বর, :  চীন সফর কালে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘চীন সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে বিষয়ে আলোচনা জাতিসংঘে হচ্ছে, সেই আলোচনাতো এখানে (চীনে) অবশ্যই আসবে। আর চীন বিষয়টি অস্বীকারও করেনি। যার প্রমাণ হলো জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতভাবে বিবৃতি দিয়েছে।’ মন্ত্রী শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আওয়ামী…

Read More

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বৃহস্পতিবার লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৩৩২ টি কো¤পানির ৩৫ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৫৩৮ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ১১২৪ কোটি ২১ লাখ ৬৪ হাজার ২৯ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৯.৩৩ পয়েন্ট বেড়ে ৬২০৩.৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.০৫ পয়েন্ট বেড়ে ২২২৫.১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ১২.৯৮ পয়েন্ট বেড়ে ১৩৮৫.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৮২ টির,কমেছে ১১২ টির…

Read More

সাভারে দুটি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন

সাভার উপজেলার দুটি ইউনিয়নে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর উদ্বোধন করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় বনগাঁও এলাকার প্রায় ৮ শতাধিক নতুন ভোটার নিবন্ধন করেন এছাড়া আমিনবাজার ইউনিয়নে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় আমিনবাজারে প্রায় ৬ শতাধিক নতুন ভোটার নিবন্ধন করেন। এবিষয়ে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা জানান নতুন করে এ ভোটার তালিকা হালনাগাদ আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ১৩ অক্টবর…

Read More

২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ স্থাপন করা হবে : শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৬ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২৩ টি জেলায় একটি করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে। আজ আইডিইবি মিলনায়তনে কারিগরি শিক্ষা অধিদপ্তর আয়োজিত চীন সরকারের স্কলারশীপ প্রাপ্ত কারিগরি ক্ষেত্রের ৩৪৯ জন শিক্ষার্থীর যাত্রাপূর্ব ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসচিব মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, আইডিইবি’র সভাপতি এ কে এম…

Read More

কাশ্মীর বর্ডার লাইনের কাছে ২ জঙ্গি নিহত

ইন্টারন্যাশনাল  ডেস্ক , শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর : কাশ্মীর বর্ডার লাইনের কাছাকাছি এক বন্দুক যুদ্ধে শনিবার কমপক্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা সিনহুয়াকে একথা জানায়। শ্রীনগরের ১৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপওয়ারা সীমান্ত এলাকার মাচিল সেক্টরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিতরে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে এক বন্দুক যুদ্ধে ওই দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানান ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। তিনি জানান, এ ব্যাপারে ওই এলাকায় অভিযান চলছে। মাচিল সেক্টরে সন্দেহজনক গতিবিধি দেখা যায় এবং সামরিক বাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারীদের গুলি বিনিময় হলে জঙ্গিরা নিহত হয়।

Read More

আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি : তোফায়েল আহমেদ

ঢাকা, ১৬ সেপ্টম্বর :  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার আলোকেই মানবিক কারণে আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের অশ্রয় দিচ্ছি। আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এস এম জাহাঙ্গীরের লেখা মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর মর্মকথা ২ খন্ড, আর্থ সামাজিক উন্নয়নে জ্বালানী খাতের ভূমিকা:প্রক্ষিত বাংলাদেশ, সমসাময়িক সাধারণ জ্ঞান ও চলমান অর্থনৈতিক বৈশিষ্ট্য এই চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সংস্কৃতি সচিব ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম…

Read More