বিবি নিউজ , নোয়াখালী, ১৪ সেপ্টেম্বর : নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনপুকুরিয়া নামক স্থানে ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। আহতদেরকে সেনবাগ স্বাস্থ কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনবাগ থানার ওসি হারুন-উর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লক্ষ্মীপুর থেকে একটি যাত্রীবাহী বাস চিটাগাং যাওয়ার পথে এবং চট্টগ্রাম থেকে আরেকটি যাত্রীবাহী বাস নোয়াখালী আসার পথে সেনবাগের তিন পুকুরিয়া স্থানে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন নিহত পরে আরও…
Read MoreMonth: September 2017
সীমান্তে মিয়ানমারের ৪ গুপ্তচর আটক
বিবি নিউজ ,কক্সবাজার, ১৪ সেপ্টেম্বর : বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মিয়ানমার সেনাবাহিনীর ৪ গুপ্তচরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার ১৩ সেপ্টেম্বর বিকালে উপজেলা সদর সংলগ্ন ফুলতলি ঢেঁকুবুনিয়া ৪৮নং পিলারের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই রোহিঙ্গ্যা নাগরিক। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সুত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরে আশ্রিত রোহিঙ্গ্যা শরণার্থীদের সাথে মিশে তারা মিয়ানমার সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ তথ্যাদি পাঠানোর কাজে নিয়োজিত ছিল। আটককৃতরা হচ্ছে, আনোয়ার হোসেন (৪০), জাফর আলম (৪৫), আজমল হোসেন (৩৮) এবং কালু মিয়া (৫৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের মংডু শহরের ফকিরাবাজার আমতলি গ্রামের বাসিন্দা বলে…
Read Moreরাজধানীতে হাসপাতালে কর্মচারীর ঝুলন্ত লাশ
বিবি নিউজ , ঢাকা, ১৪ সেপ্টেম্বর : রাজধানী মুগদার একটি বেসরকারি হাসপাতাল থেকে ডিলন রোজারিও (২১) নামের এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালের দিকে মুগদার সুরাইয়া হাসপাতালের ২য় তলা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা গেছে, সবুজবাগ দক্ষিণ বাসাবো এলাকায় থাকতেন ডিলন। গত ৩ মাস যাবত সুরাইয়া হাসপাতালে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করছিলেন তিনি। ডিলন বাগেরহাট জেলার মংলা উপজেলার কালাইনগর গ্রামের লরেঞ্জ রোজারিওর ছেলে। বুধবার ১৩ সেপ্টেম্বর বিকালে হাসপাতালের ২য় তলার ড্রেসিং রুমে…
Read Moreরাখাইনে ১৭৬ রোহিঙ্গা গ্রাম জনশূন্য: মিয়ানমার
নেপিদ, ১৪ সেপ্টেম্বর : মিয়ানমারের রাখাইন রাজ্য রোহিঙ্গা অধ্যুষিত ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমস জানায়, চলমান সেনা অভিযানে গ্রামগুলোর বাসিন্দারা পালিয়ে গেছে। প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জ হতয় এক বিবৃতিতে বলেন, রাখাইন রাজ্যের তিনটি শহরতলি এলাকায় সর্বমোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। অন্য ৩৪টি গ্রাম থেকেও কিছু কিছু রোহিঙ্গা পালিয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রতিবেশী দেশগুলোতে। তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি নামটি ব্যবহার করেননি জ হতয়। তিনি আরো বলেন, পালিয়ে যাওয়া বাসিন্দারা মিয়ানমারে ফিরতে চাইলে অবশ্যই সবাইকে ফিরে…
Read Moreরোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না : ওবায়দুল কাদের
কক্সবাজার, ১৪ সেপ্টেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না ছাড়া কিছু নয়। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সরকার সম্ভাব্য সব কিছু করছে। তাদেরকে না খেয়ে থাকতে হবে না। বুধবার সকালে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার সহযোগিতার হাত প্রসারিত করে অত্যন্ত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদের সাথে বর্বর আচরণ করা হচ্ছে। প্রাণ…
Read Moreবাংলাদেশকে বিশ্ব সেরার আসনে পৌঁছে দিতে চান সাকিব
বিবি নিউজ , রংপুর, ১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্ব সেরার আসনে পৌঁছে দিতে চান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ক্রিকেট কথন ও কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। দুই দিনের সফরে রংপুরে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই বিশ্ব সেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আমি আগে কখনো রংপুরে আসিনি। প্রথমবার এসেই আপনাদের ভালোবাসায় অভিভূত। আমি বিশ্বাস করি আপনাদের মতো…
Read Moreরাখাইন সংকট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সুকি
ইয়াঙ্গুন, ১৪ সেপ্টেম্বর : রমিয়ানমারের নেতা অং সান সু কি রাখাইন রাজ্যে বিরাজমান সংকট নিয়ে আগামী সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। খবর এএফপি’র। গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাখাইন রাজ্য সংকটে বহু মানুষ নিহত এবং তিন লাখ ৮০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে যাওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন। তার ভাষণটি ১৯ সেপ্টেম্বর টেলিভিশনে সম্প্রচার করা হবে।
Read Moreজনগণের সম্পদ লুন্ঠনকারীদের বিচারের আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী
বিবি নিউজ , সংসদ ভবন, ১৪ সেপ্টেম্বর : সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং লুটতরাজের অভিযোগ এনে জনগণের সম্পদ লুন্ঠনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘জনগণের সম্পদ যারা লুটে নিয়েছে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আমরা ইতোমধ্যেই খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের পাচার করা টাকা দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তদন্ত চালানোর স্বার্থে আমরা সবকিছু বলতে পারলাম না’। জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের গ্লোবাল ইন্টেলিজেন্স রিপোর্ট বিষয়ক এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। যেই…
Read Moreসাভারে হানেটি চায়ের কদর
বিবি নিউজ , এ কে আজাদ, সাভার থেকে: সাভারে সাবরেজিস্ট্রি অফিসের পাশেই পাওয়া যায় হানেটি রং চা। এ রং চা সাভারে বিভিন্ন জায়গায় নামটি ছড়িয়ে যাচ্ছে। এ সাবরেজিস্ট্রি অফিসের পাশে চায়ের দোকানের মালিক পল্টু সাহা বলেন ২২ বছর ধরে চায়ের দোকান করছি। বর্তমানে ১ বছর ধরে মধু চা বিক্রি করে আসছেন সুনামের সহিত। বিশেষ ভাবে বিভিন্ন স্থান থেকে লোকজন একবার খেলে বার বার খায় বলে তিনি জানান। মধু চা বিক্রি হয় ১০ টাকা থেকে ৫০ টা পর্যন্ত । মধু চায়ের পাশাপাশি রয়েছে গ্রীন টি, কালো জিরা চা, জিরা চা, যষ্ঠী…
Read Moreমেসির জোড়া গোলে জুভেন্টাসের বিপক্ষে প্রতিশোধ নিল বার্সেলোনা
বার্সেলোনা, ১৩ সেপ্টেম্বর : প্রতিশোধের ম্যাচে লিওনেল মোসির জোড়া গোলে ভর করে জুভেন্টাসকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার ক্যাম্পন্যুতে অনুষ্ঠিত ইউরো ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। ম্যাচে নিজে দুই গোল করা সহ দলের তিন গোলের সবগুলোতেই ছোঁয়া ছিলো আর্জেন্টাইন প্লে মেকার মেসির। ম্যাচে তৃতীয় গোলটি করেছেন ইভান রিকটিক। এই জয়ের ফলে ডি-গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেছে কাতালান ক্লাবটি। গ্রুপের আরেক ম্যাচে স্পোর্টিং লিসবন ৩-২ গোলে অলিম্পিয়কোকে হারিয়ে তাদের সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে। বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে ব্রাজিলীয় সুপার স্টার…
Read More