ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর : জেলার নগরকান্দা উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ভবকদিয়া বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) ও মেহেরুন নেছা (৫৫)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, সকাল ১১টার দিকে উপজেলার ভবকদিয়া বাজার এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কয়েকজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরকজনের মৃত্যু হয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৪০২
