ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ২০২১ সালে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে প্রকৌশলীদের নেতৃত্ব দিতে হবে। মন্ত্রী শনিবার আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৫৭তম সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এস এম নজরুল ইসলাম সভাপতিত্বে ড. প্রকৌশলী এম এ রশিদ স্মৃতি স্মারক বক্তৃতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ…
Read MoreMonth: January 2017
সামুদ্রিক সম্পদ রক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ নিতে হবে : পরিবেশ ও বন মন্ত্রী
ডেস্ক রিপোর্ট: পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশের সামুদ্রিক সম্পদ রক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন। একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সম্পদ ব্যবহার করার জন্য তিনি সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলিকেও এগিয়ে আসার আহবান জানান। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ব্লু-ইকোনমি : সেভ এন্ড প্রটেক্ট আওয়ার সী’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকির মধ্যে বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ বসবাস করছে। বর্তমানে ইলিশ আর লোনা জলের মাছ নয়।…
Read Moreনির্বাচন ছাড়া বিএনপি’র কোন বিকল্প নেই : নাসিম
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া বিএনপি’র কোন বিকল্প নেই। শনিবার কাজীপুরের চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর হাই স্কুল মাঠে পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুস সামাদের সভাপতিত্বে জনসভায় পরিবার পরিকল্পনা অধিদফতরের ভারপ্রাপ্ত মহা-পরিচালক শেখ মোঃ শামিম ইকবাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা প্রমুখ বক্তব্য রাখেন। মোহাম্মদ নাসিম…
Read Moreউন্নয়নে অবদান রাখার জন্য সিএ পেশাজীবীদের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান
ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভিশন-২০২১ ও ভিশন-২০৪১-এর লক্ষ্য অর্জনের জন্য দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অবদান রাখার জন্য চার্টার্ড একাউনটেন্টদের (সিএ) প্রতি আহবান জানিয়েছেন। নগরীর হোটেল শেরাটনে সাফা’র পুরস্কার প্রদান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, ‘আমাদেরকে আমাদের সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সিএ পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে করিব। স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি’র সভাপতি আবীদ হোসেন খান। উন্নয়নের জন্য দেশের সীমিত সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুহিত বলেন,…
Read Moreশিক্ষাকে আকর্ষণীয় করতে ডিজিটাল শিক্ষা কন্টেন্ট তৈরি করা হয়েছে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিক শিক্ষাকে শিশুদের কাছে আকর্ষণীয় করার লক্ষ্যে পাঠ্যপুস্তকের ইন্টার-অ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল শিক্ষা কন্টেন্ট তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহের মাধ্যমে ৫ হাজার ৪’শ মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কার্যক্রম অব্যাহত আছে।’ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা জানান। শিক্ষা সপ্তাহে এবারের প্রতিপাদ্য ‘শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’। শেখ হাসিনা বলেন, ‘সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষাখাতে এ উন্নয়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু…
Read Moreফেনীতে কভার্ডভ্যান চাপায় গৃহবধূ নিহত
ডেস্ক রিপোর্ট : ফেনীর সদর উপজেলায় কভার্ডভ্যানের চাপায় মোমেনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার রাতে সদর হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা আক্তার সদরের পশ্চিম সোনাপুর গ্রামের মজুমদার বাড়ির গোলাম মর্তুজার স্ত্রী। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাস্তা পারাপারের সময় একটি কভার্ডভ্যান চাপা দিলে মোমেনা আহত হন। পরে গুরুত্বর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‘ মিতু/বিবি নিউজ/১৩৯০
Read Moreঘরে বসেই ওজন কমানোর উপায়!
ডেস্ক রিপোর্ট : নিজের ওজনকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না? ঘরে কিংবা বাইরে অনেক চেষ্টা সত্ত্বেও দিন দিন মোটা হয়েই যাচ্ছেন? এত চিন্তা না করে ঘরে বসেই কয়েকটা জিনিস প্রতিদিন সকালে নিয়ম করে খেলে ওজন কমে যাবে। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো: ১) প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে পাতি লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। নিয়মিত এটা খেলে ওজন থাকবে আপনার ইচ্ছের কাছে পরাধীন। ২) প্রতিদিন একটু ডাবের পানি খাওয়ার অভ্যাস করতে হবে। ডাবের পানি খেলেও ওজন নিয়ন্ত্রণে থাকে। ৩) বাড়িতে যখন আছেন, তাহলে সামান্য কয়েক মিনিট একটু যোগাভ্যাস…
Read Moreচোখের নিচে কালো দাগ দূর করতে যা করবেন
ডেস্ক রিপোর্ট : অতিরিক্ত মানসিক চাপ বা রাত জাগার কারণে চোখের তলায় কালি বা ডার্ক সার্কল ভোগায় অনেককেই। তবে ঘরোয়া কিছু উপায়ে নির্মূল করা যেতে পারে এই দাগ। জেনে নিন কীভাবে- * ডার্ক সার্কল দূর করতে টমেটো খুব ভাল কাজ দেয়। এক চামচ টমেটোর রসের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। ১০ মিনিট পরে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এই মিশ্রণে কিছু পুদিনা পাতা মিশিয়ে নিতে পারেন। * সামান্য কাঁচা আলু চটকে রস বের করে নিন। সেই রস তুলাতে লাগিয়ে চোখের ওপরে রাখুন। ১০ মিনিট পর পানি দিয়ে…
Read Moreট্রাম্পের নিশানায় আমেরিকার প্রথম সারির দুই সংবাদ মাধ্যম
ডেস্ক রিপোর্ট : আবারও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় সংবাদ মাধ্যম। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের পাঁচজন নেতার সঙ্গে কথা বলার সময় ট্যুইটারে আমেরিকার প্রথম সারির দু’টি সংবাদপত্রকে আক্রমণ করেন ট্রাম্প। ট্রাম্প এসময় আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমস্ ও ওয়াশিংটন পোস্ট-কে কটাক্ষ করেন। তবে কি কারণে এই সংবাদ মাধ্যম দুটির উপর ট্রাম্প আক্রোশে ফেটে পড়েন তা এখনও পরিষ্কার হয়নি। তবে সংবাদ মাধ্যমগুলি যে বারবার ট্রাম্পের আক্রমণের শিকার হয়েছে তার প্রমাণ অনেকবারই পাওয়া গেছে।এদিন এই সংবাদপত্র দুইটিকে আক্রমণ করে ট্রাম্প ট্যুইটারে লেখেন, “আমাকে প্রথম থেকেই এরা ভুল বুঝেছে আর এখনও…
Read More‘আমি হিন্দু এবং মুসলিম, দুটোই’
ডেস্ক রিপোর্ট : বলিউড অভিনেতা সালমান খান ছবির দুনিয়ার বাইরেও সারা বছর নানা কারণেই আলোচনায় থাকেন। সম্প্রতি বলিউডের এই ভাইজান নিজেকে মুসলিম এবং হিন্দু বলে দাবি করেন। উনিশ বছরের পুরনো কৃষ্ণসার হরিণ শিকার মামলায় হাজিরা দিতে গিয়ে আদালতে বসে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির। সালমান খানকে কেরাজস্থানের জোধপুর কোর্টে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দলপত সিংহ রাজপুরোহিত মোট ৬৫টি প্রশ্ন করেন। তার ভেতর তিনি সালমান খানকে তিনি প্রশ্ন করেন, ‘আপনার ধর্ম কী’? সেই প্রশ্নের জবাবে সালমান খান বলেন, ‘আমি হিন্দু এবং মুসলিম, দুটোই। আমি ভারতীয়’। এর পাশাপাশি তিনি ইংরেজিতে বলেন,…
Read More