শাহজাদপুরে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর শাহজাদপুরের খিলবাড়ির টেক স্কুল রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।   রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী নদিরা বেগম (৫৫), তাদের দুই ছেলে মোরশেদ (২৬) ও জিহাদ (৩২)। অগ্নিদগ্ধ শহিদুল ইসলাম জানান, তারা খিলবাড়ির টেক স্কুল রোড গলির মতিন সাহেবের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। রাতে মশা মারার ইলেকট্রিক ব্যাট অন করার সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে…

Read More

পার্বত্য জেলায় তিনটি স্থলবন্দর নির্মাণ করা হবে : নৌপরিবহন মন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  পার্বত্য চট্টগ্রাম এলাকায় নদীর সীমানা নির্ধারণে জাতীয় নদী রক্ষা কমিশন এবং নদীর খনন কাজ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া তিন পার্বত্য জেলায় তিনটি স্থলবন্দর নির্মাণ করা হবে। রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকায় নদীর সীমানা নির্ধারণ, নাব্যতা বৃদ্ধি এবং স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত এক সভায় নৌ মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। শাজাহান খান বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে চট্টগ্রাম পার্বত্য জেলাগুলো বড় ভূমিকা রাখতে পারে। এর প্রসারে নদীগুলো খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নদীগুলোর মধ্যে রয়েছে কাচা লং, মাইনি, ইছামতি, কর্ণফুলি, চেংনি, মাতামহুরি, সাঙ্গু, ফেনী ও হালদা।…

Read More

বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে ব্রান্ডিংয়ের কাজ ঐক্যবদ্ধভাবে করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে রফতানি আয়সহ শিল্প-বাণিজ্যর প্রসার ঘটাতে চাইলে বাংলাদেশকে বিশ্বব্যাপী ‘ব্রান্ডিং’ করতে হবে। এজন্য তিনি সরকারি ও বেসরকারি উদ্যোক্তা, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। রোববার রাজধানীর একটি হোটেলে ‘২০১৭ সালে দাভোসে বাংলাদেশ : কতিপয় প্রতিক্রিয়া’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সেমিনারের আয়োজন করে। সেমিনারে মোট তিনটি সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্র সচিব…

Read More

ডিজিটাল প্রযুক্তির দেশ গড়ি, জঙ্গিসঙ্গী বর্জন করি : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  প্রশাসনে স্বচ্ছতা ও উন্নয়নে দুর্বার গতি আনার সাথে সাথে শেখ হাসিনা প্রবর্তিত ডিজিটাল প্রযুক্তি গণমানুষের ক্ষমতায়ন ও সমাজে বৈষম্য অবসানে বিস্ময়কর ভূমিকা রাখছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলো, উন্নয়ন ও শান্তির পথিকৃত। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া অন্ধকার, অশান্তি ও জঙ্গির সঙ্গী।’ ইনস্টিটিউট অভ্ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’র ৫৭তম কনভেনশন উপলক্ষে রোববার চট্টগ্রামে আইইবি মিলনায়তনে আয়োজিত ডিজিটাল প্রযুক্তি এবং গণমুখী উন্নয়ন শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ডিজিটাল প্রযুক্তির পক্ষে আর জঙ্গিবাদের বিরুদ্ধে। অপরদিকে বেগম…

Read More

বাংলাদেশে এলএনজি সরবরাহের প্রস্তাব ইন্দোনেশিয়ার

ডেস্ক রিপোর্ট :  বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানী চাহিদা মোকাবেলায় ইন্দোনেশিয়া তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রস্তাব দিয়েছে। রোববার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আইবান বিরানতানা আতমাজা জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এই প্রস্তাব দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক খাতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ৭ শতাংশেরও বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন বাংলাদেশের উন্নয়ন জোরদারেরই লক্ষণ। তিনি বলেন, ৭ শতাংশের বেশি…

Read More

সিদ্ধান্তে অনড় ট্রাম্প প্রশাসন, যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : বিশ্বের ৭টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর দেশটির সর্বত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সমালোচনা উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। তারপরও সিদ্ধান্ত অনড় ট্রাম্প প্রশাসন। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরসহ পুরো দেশজুড়েই প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। বিশেষ করে বিমান বন্দরগুলোতে, যেখানে আটকা পড়েছেন বহু মুসলিম, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়। হোয়াইট হাউজের সামনেও বিক্ষোভ হয়েছে। একজন বিক্ষোভকারী ট্রাম্পের অভিসংশন দাবি করে বলছেন যে, “তার অভিশংসন হওয়া উচিৎ। আমাদের এই বৈষম্য বন্ধ করা উচিত। আমরা এভাবে সামনে এগুচ্ছি না, আমরা আসলে পিছিয়েই পড়ছি।…

Read More

দুর্দান্ত জয়ে শীর্ষস্থান মজবুত রিয়ালের

ডেস্ক রিপোর্ট :  কোপা দেল রে’ থেকে বিদায় নিলেও লা লিগায় নিজেদের দাপট অক্ষুণ্ন রেখেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে জিনেদিন জিদান শিষ্যরা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট যথারীতি সবার শীর্ষে বেনজেমা-রোনালদোরা। ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনালদোর অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার কোভাচিচ। বিরতির পর ৫১তম মিনিটে এবার নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা। এদিকে ম্যাচের ৭৪ মিনিটে দশ জনের দলে পরিণত হয়…

Read More

অবশেষে ভুল বুঝতে পারলেন ম্যারাডোনা

ডেস্ক রিপোর্ট :  নিষিদ্ধ ড্রাগ নেওয়াটাই জীবনের সবথেকে বড় ভুল বলে স্বীকার করে নিলেন দিয়েগো ম্যারাডোনা। শুধু তাই নয়, এখনও তিনি বেঁচে আছেন এটা ভেবে নিজেই অবাক হয়ে যান ফুটবলের রাজপুত্র। একসময়ে এতটাই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, জীবনসংশয় দেখা দিয়েছিল তার। একটি সাক্ষাৎকারে সাবেক আর্জেন্টাইন ফুটবল জাদুকর বলেছেন, ‘‌ড্রাগ নেওয়া শুরু করি যখন আমার বয়স ২৪ বছর। তখন আমি বার্সিলোনায়। এটাই আমার জীবনের সবথেকে বড় ভুল। ‘ এখানেই না থেমে ম্যারাডোনার সংযোজন, ‘‌যখন কোমায় চলে গিয়েছিলাম, আমার মেয়ে প্রার্থনা করেছিল যেন বেঁচে ফিরি। নারী, টাকা নাকি ড্রাগ, কোনটা বড় সমস্যা?‌ আমি…

Read More

শরণার্থীদের স্বাগত জানালেন কানাডার প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার এক টুইটার বার্তায় সবধরণের অভিবাসীকে তার দেশে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিলেন। শরণার্থী ও মুসলিম কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। টুইটার বার্তায় ট্রুডো লিখেন, ‘যারা জীবন বাঁচাতে নিপীড়ন, সন্ত্রাস ও যুদ্ধ থেকে পালিয়ে আসছেন, জাতি, ধর্ম নির্বিশেষে কানাডিয়ানরা তাদেরকে স্বাগত জানাচ্ছে। বৈচিত্র্যই আমাদের শক্তি। ’ ট্রাম্প অন্তত ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশ বন্ধে এবং ইরান, ইরাক, লিবিয়া, সুদান, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের আগামী তিন মাসের জন্য…

Read More

দুই কেজি গাঁজাসহ আটক ব্যবসায়ীকে ৬ মাসের সাজা

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে আজ রবিবার দুই কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সুলতান শরীয়তপুরের বেদেরগঞ্জের পেড়াকান্দির আমজাদ হোসেনের ছেলে। বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকালে সুলতান মিয়াকে দুই কেজি গাঁজা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে সুলতানকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।     মিতু/বিবি নিউজ/১৪০৬

Read More