চাকরির প্রলোভন দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ

repডেস্ক রিপোর্ট: চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের তীর উপ পঞ্চায়েত প্রধানের দিকে। এক বছর আগে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। সুরাহা মেলেনি। উল্টে জোর করে ধর্ষণের অভিযোগ তোলাতে মেরে ওই নারীর হাত ভেঙে দেওয়া হল। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের চকধীর গ্রাম পঞ্চায়েতে।

একশো দিনের কাজের সুপারভাইজার। তৃণমূল কর্মী। দায়িত্ব অনেক। তার ওপর আইসিডিএস-এ চাকরির প্রতিশ্রুতি। নারীর যাতায়াত ছিল চকধীর পঞ্চায়েতের উপপ্রধান সিকন্দর শেখের বাড়িতে। অভিযোগ, বছর দুয়েক আগে একদিন পাল্টে গেল গোটা পরিস্থিতি।

একবার নয়। বছর খানেক আগে ডায়মন্ডহারবারের হোটেলে নিয়ে গিয়ে নারীকে আরও একবার ধর্ষণ। অভিযুক্ত সিকন্দর শেখ। এবার আর চুপ থাকেননি নারী। গ্রামের মাতব্বর থেকে বিষ্ণুপুর থান সকলকে জানিয়েছেন। তবে মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তিনি। এরপর ওই নারীকে ডেকে পাঠান উপপ্রধান। অভিযোগ তুলতে স্ট্যাম্প পেপারে সই করানোর চেষ্টা হয়। রাজি হননি। তাই মেরে হাত ভেঙে নর্দমায় ফেলে দেওয়া হয় তাকে। এরপর মামলা হলেও সিকন্দর শেখ গ্রেফতার করছে না পুলিশ।

 

মিতু/বিবি নিউজ/৬২৬

Related posts

Leave a Comment