ডেস্ক রিপোর্ট: রাজধানীর উপকণ্ঠ সাভারে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে সাভার মডলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ঝুলন্ত লাশটি রমা আক্তার (১৩) নামের এক কিশোরীর। সে খুলনা জেলার হোমনা থানার হানিফ মিয়ার মেয়ে।
সাভার মডলে থানা পুলিশ জানিয়েছে, সকালে নিজ ভাড়া ঘরের আড়া থেকে ওই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, কিশোরীর মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মিতু/বিবি নিউজ/৬২৭
