মন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বেইলি রোডের মিনিস্টার এপার্টমেন্টের বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মিলন টিকাদার (২০) নামের ওই গৃহকর্মীর উদ্ধার করা হয়। মিলন মাগুরা সদর উপজেলার কুরাগাছি গ্রামের বিজন টিকাদারের ছেলে। মিলন ৩ বছর ধরে প্রতিমন্ত্রীর বেইলি রোডের বাসায় কাজ করছিলেন।  ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের দাবি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে। রমনা থানার এসআই আতোয়ার হোসেন জানান, মিলন ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় কাজ করত। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে…

Read More

হিলারিকে কষ্ট দিতে চান না ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হিলারি ক্লিনটনকে আর কষ্ট দিতে চান না। ‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে হিলারি ক্লিনটনকে জেলে পাঠাবেন’ এমন নির্বাচনী প্রতিশ্রুতি থেকে পুরোপুরি উল্টো পথে যাবার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওরকম কিছু করলে বরং মানুষজনের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। মঙ্গলবার ট্রাম্পের মুখপাত্র কেলিএ্যান কনওয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি। ট্রাম্পের মুখপাত্র কেলিএ্যান কনওয়ে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্প এর থেকে আরো জরুরি বিষয়ে মনোনিবেশ করছেন। তিনি আরো বলছেন, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ যে হিলারি ক্লিনটনকে বিশ্বাসযোগ্য বলে মনে করেনি সেই সত্যের মুখোমুখি তাকে…

Read More

জাবির ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট ও আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিট দুটির ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জানা যায়, বিজনেস স্টাডিজ অনুষদে মোট ২০০টি আসন রয়েছে। এর মধ্যে ছেলেদের জন্য ১০৪টি ও মেয়েদের জন্য ৯৬টি। অন্যদিকে আইন অনুষদে ছেলেমেয়েদের জন্য ৩০টি করে ৬০টি আসন রয়েছে। প্রকাশিত ফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিটের আসনসংখ্যার সর্বাধিক ১০ গুণ শিক্ষার্থীর পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org) থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে।    …

Read More

অভিনেতা গোলাম মধু আর নেই

ডেস্ক রিপোর্ট:  গুনি অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। বুধবার রাতে তিনি হৃদরোগজনিত কারণে মারা গেছেন। (বিস্তারিত আসছে…)         মিতু/বিবি নিউজ/৩২২

Read More

আশুলিয়ায় কারখানায় দগ্ধ ১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক শিশুশ্রমিক মারা গেছে। তার নাম আঁখি (১৪)।মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে আঁখির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। আঁখির বাবা আশরাফুল আলম জানান, দুই মাস আগে আঁখি ওই কারখানায় চাকরিতে যোগ দেয়। তাদের বাড়ি রংপুরে। প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা…

Read More

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট : জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন জমার শেষ দিন ১লা ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বরের মধ্যে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ১২ই ডিসেম্বর। দেশে প্রথমবারের মতো ৬১ জেলার জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দিবেন। এর আগে স্থানীয় সরকার বিভাগ এ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।   মিতু/বিবি  নিউজ/৩২০

Read More

রাজধানীতে বোমাসহ গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শেরেবাংলা নগর ও ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান-১৯ নভেম্বর দিবাগত রাত সোয়া ১টায় ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো: কামাল ওরফে টেবলেট কামালকে (৩০) গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭টি ককটেল, ২৩টি পেট্রোল বোমা, একটি চাপাতি ও দুইটি চাকু উদ্ধার করা হয়। ডিসি মাসুদ আরো জানান, একইদিন বেলা সাড়ে বারোটায় শেরেবাংলা নগরে অপর এক অভিযানে ৫টি ককটেল সহ…

Read More

চকবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর চকবাজার থানায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একজন বীমা কর্মচারীর বিরুদ্ধে। শনিবার সকালে ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বীমা কর্মচারীকে আটক করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান। তিনি রুপালী জীবন বীমার কর্মচারী হিসেবে কর্মরত আছেন। জানা যায়, মেহেদীর সঙ্গে ওই ছাত্রীর এক বছর ধরে প্রেম চলছিল। সকালে ইসলামবাগের একটি বাসায় ওই ছাত্রীকে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে মেহেদী। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। ঘটনার ব্যপারে জানতে চাইলে এর সত্যতা নিশ্চিত করে চকবাজার…

Read More

এবার নগ্ন ফটোশুটে বাণী-রণবীর

ডেস্ক রিপোর্ট: বেফিকরে’‌ ছবিতে লাগামহীন চুমু খেয়েছেন তারা দু’জন। এছাড়া শয্যা দৃশ্যে খোলামেলা অভিনয়তো আছেই। এই সব কিছু মিলিয়ে ইতিমধ্যে বাণী কাপুর ও রণবীর সিং জুটি আলোচনায় এসে পড়েছেন। এবার ছবির বাইরে অন্য একটি প্রচারের জন্য ফটোশুট করলেন তারা। তবে সেটি ছিল নগ্ন ফটোশুট।  বিজ্ঞাপনটি অবশ্য সিনেমা কেন্দ্রিক বলা চলে। সিনেমা দেখতে গিয়ে দর্শকদের হলে কি করা উচিত আর কি করা উচিত না, এ নিয়ে তৈরি হয়েছে সেই বিজ্ঞাপনটি। প্রথমে বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে হলে ফোন সাইলেন্ট করে রাখার কথা। পরে বলা হয়েছে, হলে বসে পপকর্ন খাওয়ার প্রসঙ্গ। তারপরেই দেখানো হয়েছে…

Read More

৩২ বছর পর অজি দলে ইতিহাসের পুনরাবৃত্তি

ডেস্ক রিপোর্ট:সর্বশেষ ১৯৮৪ সালে ছয় পরিবর্তন এনেছিল ব্যাগি গ্রিনের দেশ অস্ট্রেলিয়া। সে সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই পরিবর্তন হয়েছিল তাদের। এবার ৩২ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে সেই একই পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টে বাজে হারের পরই দলের এমন পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের জন্য মোট ছয় ক্রিকেটারকে দলে নিয়েছে অজিরা। আগামী ২৪ নভেম্বর মুখোমুখি হবে দু’দল। নতুন অন্তর্বর্তীকালীন নির্বাচক ট্রেভর হনসের নির্বাচনে প্রথম দুই টেস্টে বাজে পারফর্মের কারণে বাদ পড়েছেন জো বার্নস, অ্যাডাম ভোজেস, পিটার নেভিল ও জো মেনি। আর…

Read More