মাগুরায় কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: মাগুরা সদর হাসপাতাল এলাকায় মাইক্রোবাস স্টান্ডের পাশে ডাস্টবিনের মধ্যে থেকে বুধবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে আবর্জনার মধ্যে পড়ে থাকা নবজাতকের লাশ কুকুরে নিয়ে টানা হ্যাচড়া করতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, কে বা কারা রাতে নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।   মিতু/বিবি নিউজ/৩৩৪

Read More

সংবিধান রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে

ডেস্ক রিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে কর্তব্যপরায়ণ এবং শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী বুধবার দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দফতরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর জন্য যতো জনবল প্রয়োজন, যুদ্ধ সরঞ্জাম যা যা প্রয়োজন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন সব সরঞ্জাম দেয়া হচ্ছে। বরিশালে সেনানিবাসে একটি পদাতিক ডিভিশন…

Read More

মিরপুরে ইয়াবা তৈরির সরঞ্জামসহ আটক ৫

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা তৈরির সরঞ্জামসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো ক্ষুদেবার্তায় একথা জানানো হয়।এতে বলা হয়, গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব বিভাগের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।     মিতু/বিবি  নিউজ/৩৩

Read More

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে অসিত কুমার সাহা (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা ও তার ছেলে কার্ত্তিক সাহাকে পিটিয়ে মারাত্মক আহত করেছে একদল যুবক।  বুধবার বিকালে উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। আহত অসিত ও তাঁর ছেলেকে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বেথুলী গ্রামের পূজা মণ্ডপের কাছে তিনি ধান শুকাচ্ছিলেন। বিকালে একই এলাকার রাজা ও দীপংকরসহ কয়েকজন যুবক তাঁদের ধান শুকাতে বাধা দেয়। এর প্রতিবাদ করলে তারা তাঁকে ও তাঁর ছেলে কার্ত্তিক সাহাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দীন সর্দার জানান, মুক্তিযোদ্ধা…

Read More

মাগুরায় যাত্রীবাহী বাস পুকুরে

ডেস্ক রিপোর্ট: মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামক স্থানে বুধবার রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বাসের ১১জন যাত্রী আহত হয়েছেন।  আহতদের সকলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।  জানা গেছে, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামকস্থানে ঢাকা থেকে যশোরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহীবাস একটি দেশী ইঞ্জিন চালিত নছিমনকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ১১জন আহত হয়।  খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘঁটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ…

Read More

মেসির গোলে শেষ ষোলোয় বার্সা

ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসির জোড়া গোলে স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপে থাকা কাতালানরা বুধবার রাতে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচটি জিতে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছে। প্রথম পর্বে ঘরের মাঠে সেল্টিকের বিপক্ষে ৭-০ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি।  অন্য ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করায় গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। জার্মান ক্লাবটির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে সিটি।   গ্ল্যাসগোর সেল্টিক পার্কে ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াইয়ের…

Read More

জাপানে ফের ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট:  জাপানের উত্তর–পূর্বাঞ্চলে আবারো ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। দুদিন আগে দেশটির ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কাছে ভূমিকম্প হয়। এএফপির খবরে জানা যায়, টোকিও থেকে ২১০ কিলোমিটার উত্তর–পূর্বে ফুকুশিমা এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।     মিতু/বিবি নিউজ/৩২৯

Read More

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত

ডেস্ক রিপোর্ট:  বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল জব্বার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল জব্বারের বাড়ি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচোরা গ্রামে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, আবদুল জব্বার ডাকাত সর্দার। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে কীভাবে এ বন্দুকযুদ্ধ হলো, সে বিষয়ে সংবাদ সম্মেলনে…

Read More

মধ্য আমেরিকায় ঝড়ের আঘাতে ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:ক্যারিবিয়ান অঞ্চলে একটি গ্রীষ্মম-লীয় ঝড় শক্তি সঞ্চয় করে হারিকেনে রূপ নিচ্ছে। মঙ্গলবার থেকে ঝড়টি মধ্য আমেরিকার দিকে অগ্রসর হচ্ছে। এ প্রাকৃতিক দুর্যোগের কারণে পানামায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের আঘাতের আশঙ্কায় কোস্টারিকা ও নিকারাগুয়ার উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র এক বুলেটিনে জানিয়েছে, দ্বীপগুলোর দিকে অগ্রসর হওয়ার আগে গ্রীষ্মম-লীয় ঝড় ওত্তো শক্তি সঞ্চয় করছে। ঝড়টি ঘন্টায় ১১০ কিলোমিটার (৭০ মাইল) বেগে ধেয়ে আসছে। মঙ্গলবার রাতে ঝড়টি হারিকেনে পরিণত হবে এবং বৃহস্পতিবার ঘন্টায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল) বেগে নিকারাগুয়া ও কোস্টারিকায় আঘাত হানবে বলে…

Read More

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডেস্ক রিপোর্ট: সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি(৩০) নিহত হয়েছেন।বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।   মিতু/বিবি  নিউজ/৩২৬

Read More