সংসারে অশান্তি বয়ে আনে স্বামীদের যেসব ভুল!

ডেস্ক রিপোর্ট:  ভুল হয়ে গেলে ভুল শুধরানোর শ্রেষ্ঠ উপায় হল, দ্রুত ভুল স্বীকার করা, ভুলের জন্য অনুতপ্ত হওয়া, ভুল থেকে শিক্ষা গ্রহন করা, ভুলের পুনরাবৃত্তি না করা, ভুলের জন্য কাউকে দোষ না দেওয়া বা অজুহাত সৃষ্টি না করা। কিন্তু সংসার জীবনে পুরুষেরা সেটি করতেই চান না বেশিরভাগ সময়। তাই বলা হয়, স্বামীদের ভুলের জন্যই সংসারে বেশি অশান্তি সৃষ্টি হয়। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে স্বামীদের তার স্ত্রী এর একটু বেশি সচেতন হতে হয়। অনেক সময় দেখা যায়, সংসারে স্বামী না বুঝেই কিছু বোকামি করে ফেলে। এর রেশ ধরেই শুরু হয়…

Read More

ট্রাম্পের হোয়াইট হাউসের জীবনে বাধা অ্যান্ড্রয়েড ফোন

ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প নিজের স্মার্টফোনের ব্যবহার নিয়ে ইতোমধ্যেই বিড়ম্বনায় পড়েছেন। কারণ তিনি অ্যান্ড্রয়েড ফোন ছাড়তে চান না। তবে ট্রাম্পের হোয়াইট হাউসের আসন্ন লাইফস্টাইল মেনে চলা ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে বাঁধা আসতে পারে জানা গেছে। খবর মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।  টাইমস-এর এক সূত্র থেকে বলা হয়, ফোন ছাড়া ডোনাল্ড ট্রাম্প একদমই বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার উপদেষ্টা এবং বন্ধুদের সঙ্গে দূর থেকে যোগাযোগের জন্য এটিই তার মূল যন্ত্র। আর এটির মাধ্যমেই তিনি জনগণের সঙ্গে টুইটারে যোগাযোগ করে থাকেন।। এছাড়া ট্রাম্প-ও খুব বেশি জানেন না কম্পিউটার কিভাবে ব্যবহার করতে…

Read More

চট্টগ্রামে বস্তাবন্দি লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:  চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে সড়কের পাশে জালাল উদ্দিন সুলতান (৫০) নামে এক ব্যক্তির লাশ বস্তার মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত জালাল উদ্দিন সুলতান নগরের আগ্রাবাদের সুলতান কন্ট্রাক্টরের ছেলে। আজ সকাল সাড়ে ৮টার দিকে সিডিএ ২৯ নম্বরের বেপারী পাড়া মোড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়।ডবলমুরিং থানার এসআই নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।       মিতু/বিবি নিউজ/৩১২

Read More

চলন্ত ট্রেনে ধর্ষণ!

ডেস্ক রিপোর্ট:  ভারতের দিল্লিতে চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ঘটনার পর শাহবাজ নামের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, আত্মীয়র অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ট্রেনে চড়ে দিল্লি যাচ্ছিলেন ৩২ বছর বয়সী এক নারী। ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন তিনি। কামরায় তিনি ছাড়াও আরো চার মহিলা যাত্রী ছিলেন। দেশটির শাহদরা পৌঁছলে অন্যরা নেমে যান। শাহদরা স্টেশন থেকেই ওই কামরায় উঠে পড়ে তিন ব্যক্তি। একা পেয়ে বিহার নিবাসী তার উপর ঝাঁপিয়ে পড়ে তিন ব্যক্তি। টাকা পয়সা ছিনিয়ে ট্রেন থেকে নেমে যায় দু’‌জন। তারপর বেধড়ক মারধরের পর এক…

Read More

ঢাকায় আসছেন ৫ দেশের প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট: পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দিতে ৫ দেশের প্রধান বিচারপতিরা বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। বিচারপতিরা হলেন: আফগানিস্তানের প্রধান বিচারপতি সাইদ ইউসুফ হালিম, ভূটানের প্রধান বিচারপতি লিওনপোশেরিনওয়াংচুক, নেপালের প্রধান বিচারপতি সুশীলাকারকি, শ্রীলংকার প্রধান বিচারপতি কে শ্রিপাভান এবং মিয়ানমারের প্রধান বিচারপতি ইউ তুনহতুনও। সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  আগামী ২৫ ও ২৬ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক সম্মেলনটি। এর আয়োজক সুপ্রিম কোর্ট এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। দক্ষিণ এশিয়ার ৫ দেশের…

Read More

রোগীদের পরিবারের সদস্য মনে করে চিকিৎসা প্রদান করুন : চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা পেশাকে একটি মহান ব্রত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি রোগীকে নিজ পরিবারের একজন সদস্য মনে করে যত্নের সঙ্গে চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত এবং আপনারা নিষ্ঠা ও মেধা প্রয়োগ করে বিশেষজ্ঞ হয়েছেন। আপনাদের মধ্যে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে সেভাবে সেবা প্রদান করতে হবে। ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে হোটেল রেডিসন ব্লুুতে ‘অ্যাসোসিয়েশন অব থোরাসিক অ্যান্ড কার্ডিওভাসকুলার সার্জনস অব এশিয়া’র (এটিসিএসএ) ২৬তম বার্ষিক…

Read More

সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী জনমত সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর আহবান

ডেস্ক রিপোর্ট: রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সমাজের সর্বস্তরের জনগণকে এর বিরুদ্ধে জনমত সৃষ্টির আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। কাজেই সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমি আহবান জানাব।’ তিনি বলেন, ‘আমাদের মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী এবং আশাদের প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন- সবাইকে সম্মিলিতভাবে এই সন্ত্রসবাদ-জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষকে বোঝাতে হবে- সন্ত্রাস-জঙ্গিবাদের পথ শান্তির পথ না,…

Read More

আরভি মীন সন্ধানী জাহাজের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামুদ্রিক জরিপ জাহাজ আরভি ‘মীন সন্ধানী’র কার্যক্রম উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দেশের সম্প্রসারিত সমুদ্রসীমায় আগামী মাস থেকে সামুদ্রিক জীব বৈচিত্রের জরিপ কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী গতকাল সকালে গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা চলাকালিন চট্টগ্রাম প্রান্তে থাকা আর ভি মীন সন্ধানী জরিপ জাহাজটির কার্যক্রম উদ্বোধন করেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক আদালতের রায়ের ফলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেশি ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে নিষ্পত্তির পর বঙ্গোপসাগরের সমুদ্রসীমায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারে এবং ২০০…

Read More

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সরে গেল রাশিয়া

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) খেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। বুধবার এ বিষয়ক একটি আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে রোম চুক্তির মাধ্যমে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। তবে রাশিয়ার রোম চুক্তিতে স্বাক্ষর করলেও কখনোই অনুসমর্থন করেনি। যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এই আদালতের মাধ্যমে করা হয়। এই সিদ্ধান্ত এমনই এক সময়ে নেওয়া হলো, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত সিরিয়ায় রুশ বিমান হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে।  পুতিনের মুখপাত্র দিমিটি পেসকোভ বলেন, জাতীয় স্বার্থে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে…

Read More

চৌদ্দগ্রামে ইয়াবাসহ ২ যুবক আটক

ডেস্ক রিপোর্ট:  কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামের গেদু মিয়ার আবুল হাশেম(৩৬) ও পাঠানন্দী পশ্চিম পাড়ার মৃত আবদুল গফুরের পুত্র আবদুল হান্নান(৩০)। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার এসআই হোসাইন। তিনি বলেন, ওসি তদন্ত শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে বুধবার রাতে চৌদ্দগ্রাম বাজারে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। হান্নান চৌদ্দগ্রাম বাজারের আবদুল জলিল শপিং মলের তানহা ফ্যাশনের কর্মচারী ও হাশেমের চৌদ্দগ্রাম জামে মসজিদ…

Read More