বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অতঃপর…

ডেস্ক রিপোর্ট: চার বছর আগে একটি পাত্র-পাত্রীর বিজ্ঞাপন-ওয়েবসাইট মারফত পরিচয় ঘটে তাদের। এরপর একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সঙ্গিনীর সঙ্গে সহবাসও করেন। তবে প্রতিশ্রুতি রক্ষ না করায় শঙ্কর দাস নামের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন তার সঙ্গিনী। এরপরই পেশায় কলেজ অধ্যাপক সেই শঙ্কর দাশকে গ্রেফতার করেছে পুলিশ। আর শিক্ষকের এমন ন্যাক্করজনক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। খবর এবেলার।পেশায় সরকারি হাসপাতালের নার্স ওই নারীর অভিযোগ, পরিচয়ের পর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তার সঙ্গে সহবাস করেছেন শঙ্কর। সে সময়ে ওই অধ্যাপক নিজের প্রকৃত পরিচয়ও গোপন রেখেছিলেন বলে…

Read More

সাভারে গৃহবধূর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই এলাকার আলী আকবরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে নিজ ঘরে ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।     মিতু/বিবি নিউজ/৩০৩

Read More

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট:  ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সমন জারির পরও খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। এর আগে, গত ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম এ মামলা দায়ের করেন। ওই দিনই আদালত মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ১৭ অক্টোবর আদালতে হাজির…

Read More

ভূমধ্য সাগরে অভিবাসী মৃত্যুর সংখ্যা ২৪০

ডেস্ক রিপোর্ট: ভূমধ্য সাগরে জাহাজডুবির ঘটনায় মৃৃতের সংখ্যা গত ৪৮ ঘণ্টায় ২৪০ জনে উন্নীত হয়েছে। বুধবার ওই জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়াদের নতুন করে দেয়া বর্ণনা থেকে এ তথ্য জানা গেছে। উদ্ধার কর্মীরা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আগেই আশংকা করেছিলো। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ১৫ জনের বর্ণনা থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সংগৃহীত তথ্য থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। বেঁচে যাওয়ারা জানায়, গত সোমবার ডুবে যাওয়া জাহাজটির ১৩৫ জন যাত্রী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এ ছাড়া মঙ্গলবার ডুবে যাওয়া অপর একটি জাহাজের প্রায় ৯৫ জন যাত্রীও মারা গেছে…

Read More

ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

ডেস্ক রিপোর্টঃ আগের দিনের ধারাবাহিকতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম। তবে কমেছে লেনদেন। বুধবার আজ ডিএসইতে মোট ৩১৮ টি কোম্পানির ১৮ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৭০১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬০৭ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৩৯০ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৯৫ পয়েন্ট বেড়ে ৪৬৭৬.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.২৩ পয়েন্ট বেড়ে ১৭৫৩.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীাহ্ সূচক পয়েন্ট ১.২০ বেড়ে ১১১৯.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।…

Read More

আজ মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী

ডেস্ক রিপোর্ট:মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। দিবসটি পালনে বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। মওলানা ভাসানী দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য সারা জীবন আন্দোলন ও সংগ্রাম করেছেন। তিনি ছিলেন সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। ৪০তম মৃত্যুবার্ষিকীতে মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। আবদুল হামিদ খান ভাসানী বিশ শতকে বৃটিশ…

Read More

বিস্ফোরক বিশেষজ্ঞসহ ৫ জেএমবি আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা ও আদাবর থেকে নিষিদ্ধঘোষিত জেএমবির ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে সারওয়ার-তামিম গ্রুপের জঙ্গি প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২ টায়  র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করা হবে বলেও খুদেবার্তায় জানানো হয়েছে।       মিতু/বিবি নিউজ/২৯৮

Read More

ওয়াটসন-মিলার যোগ দিচ্ছেন বিপিএলে

ডেস্ক রিপোর্ট: সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি তো আছেনই। এবার তার সঙ্গে যোগ দিচ্ছেন আরও এক দেশি অলরাউন্ডার আনওয়ার আলি। তবে রংপুর রাইডার্সের জন্য সুখবর হলো দলে যুক্ত হচ্ছেন দুই বিধ্বংসী ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। এই তিনজনের মধ্যে ডেমিড মিলার এবং আনওয়ার আলি রংপুর রাইডার্সে আসছেন নিশ্চিত হয়ে গেছে। আজ মাঠে দেখা যেতে পারে আনওয়ার আলিকে। দুয়েক দিনের মধ্যে আসবেন ডেভিড মিলারও। আর দিন কয়েকের মধ্যেই দলে যোগ হচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন এ অসি তারকা ক্রিকেটার। এর আগে আইপিএলে…

Read More

রাজধানীতে ট্রাকচাপায় এএসআই নিহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় মিজানুর রহমান (৩০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে বঙ্গভবনের সামনে একটি মাটিবোঝায় ট্রাকের চাপায় গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মিজানুর রহমান বঙ্গভবনের প্রোটেকশন সেকশনে নিয়োজিত ছিলেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাজি…

Read More

দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর মরক্কো ত্যাগ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত (কপ-২২) সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকেলে দেশের উদ্দেশে মারাকেশ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০২০) বুধবার স্থানীয় সময় বিকেল তিনটা ১৫ মিনিটে দেশের উদ্দেশে মারাকেশের মেনারা বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান মরক্কোর সংস্কৃতিমন্ত্রী মোহামেদ আমিন সবিহি, মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্্রদূত সুলতানা লায়লা হোসেন এবং মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাকেশে ৩ দিনব্যাপী এই (কপ-২২) সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈশ্বিক জলবায়ু…

Read More