ভূমধ্য সাগরে অভিবাসী মৃত্যুর সংখ্যা ২৪০

2016-11-16_3_94016ডেস্ক রিপোর্ট: ভূমধ্য সাগরে জাহাজডুবির ঘটনায় মৃৃতের সংখ্যা গত ৪৮ ঘণ্টায় ২৪০ জনে উন্নীত হয়েছে।
বুধবার ওই জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়াদের নতুন করে দেয়া বর্ণনা থেকে এ তথ্য জানা গেছে।
উদ্ধার কর্মীরা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আগেই আশংকা করেছিলো।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ১৫ জনের বর্ণনা থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সংগৃহীত তথ্য থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
বেঁচে যাওয়ারা জানায়, গত সোমবার ডুবে যাওয়া জাহাজটির ১৩৫ জন যাত্রী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার ডুবে যাওয়া অপর একটি জাহাজের প্রায় ৯৫ জন যাত্রীও মারা গেছে বলে আশংকা করা হচ্ছে।
এই দুই নৌডুবির ঘটনার পর এ পর্যন্ত মোট নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর একজনকে ডুবে যেতে দেখলেও উদ্ধার কর্মীরা তার লাশ উদ্ধার করতে পারেনি।
সোমবারের দুর্ঘটনায় বেঁচে যাওয়া বুধবার সকালে সিসিলি’র কেটানিয়া বন্দরে হাজির হয়ে দুর্ঘনার বর্ণনা দেয়।
ইউএনএইচসিআর-এর মুখপাত্র লোস্টা ইব্বা এএফপিকে বলেন, ‘বেঁচে যাওয়ারা আমাদের বলেছে, জাহাজটিতে ১৫০ জন লোক ছিলো। সুতরাং, প্রায় ১৩৫ জন নিখোঁজ থাকার কথা।’

 

 

 

মিতু/বিবি নিউজ/৩০১

Related posts

Leave a Comment