রাজধানীতে ট্রাকচাপায় এএসআই নিহত

111098_15ডেস্ক রিপোর্ট: রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় মিজানুর রহমান (৩০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে বঙ্গভবনের সামনে একটি মাটিবোঝায় ট্রাকের চাপায় গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মিজানুর রহমান বঙ্গভবনের প্রোটেকশন সেকশনে নিয়োজিত ছিলেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাজি মোহাম্মদ আলীর ছেলে।

 

 

 

মিতু/বিবি নিউজ/২৯৬

Related posts

Leave a Comment