ষ্টাফ রিপোর্টার,২৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে মাদক সেবন সেবনের অভিযোগে নয়জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সকালে সাভার উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরা নীপা তাদেরকে এ কারাদন্ড প্রদান করেন।
জানা যায়,সাভারের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবন করে আসছিলেন নয় ব্যক্তি। পরে তাদেরকে গোপন সংবাদের ভিত্বিতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলার পরিদর্শক নুসরাত জাহান ও উপ পরিদর্শক মনিরা বেগম। পরে তাদেরকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরার নীপার আদালতে হাজির করলে আদালত শুনানী শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। এদের মধ্যে বাচ্চু মিয়া,স্বপন মিয়া,শুকুর আলী,হালিম মিয়া,কাইয়ুম ও শরিফুল ইসলামকে তিন মাস ও টুটুল মিয়া ও শরিফ মিয়া,শাহিন আলমেেক ছয় মাস করে কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
সাভারে মাদক সেবনের অভিযোগে ৯ জনকে কারাদন্ড প্রদান
