ষ্টাফ রিপোর্টার, ৫ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সাভারে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার ধলেম্বরী শাখা নদীতে এ নৌকা বাইচের আয়োজন করেন ওয়াসিল উদ্দিন স্মৃতি কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী এ মিনি নৌকা বাইচে দেশের বিভিন্নপ্রাপ্ত থেকে আসা আটটি দল অংশ গ্রহণ করেন। এতে কয়েক কয়েক কিলোমিটার নৌকা বাইয়ে প্রথম স্থান অর্জন করেন মনির মাঝির নৌকার দল। রানার্সআপ হন মোহাম্মদ মাঝির দল।
পরে নৌকার বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। নৌকা বাইচ প্রতিযোগীতা দেখার জন্য ওই নদীর পাড়ে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। গ্রাম বাংলার আবহমান লোক-ঐতিহ্য ধরে রাখার জন্য এ নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজনকরা।
নৌকা বাইচ প্রতিযোগীতায় এসময় সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাভারে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো
