
সাভার,২০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):আশা ভঙ্গের কারনে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খাঁন মেনন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খাঁন খসরু।
রবিবার দুপুরে সাভারের সিএনবি এলাকায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদপ্তর ঢাকা এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।
মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন বাংলাদেশে কোন মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে না সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে তাই দুর্নীতির কোন সুযোগ নেই মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত বলেও দাবি করেন তিনি বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বলে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ থেকে এখন মাছ মাংস বিদেশে রপ্তানী করা হচ্ছে।
মতবিনিময় সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছ উদ্দিন মন্ডল, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদপ্তরের উপ পরিচালব মানিক মিয়া।
উল্লেখ্য গতকাল বরিশালে এক অনুষ্ঠানে রাশেদ খাঁন মেনন বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এবার ভোট কেন্দ্রে আসতে পারেনি।
