১৭ জুলাই, ২০১৯(বিবিনিউজ):বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন তাঁর বাবা। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন আজ বুধবার দুপুরে এ কথা বলেন। এদিকে মিন্নির গ্রেপ্তারের খবরে খুশি বলে জানালেন শ্বশুর আবদুল হালিম শরীফ। মিন্নির বাবা অভিযোগ করেন, মিন্নিকে গ্রেপ্তারের বিষয়টি ষড়যন্ত্র। মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের আড়াল করার জন্যই এগুলো সাজানো হচ্ছে। তিনি সঠিক তদন্ত করে যারা প্রকৃত দোষী, তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা…
Read MoreMonth: July 2019
এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩ শতাংশ
১৭ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ) : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। সেই অনুযায়ী এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু…
Read Moreইন্দোনেশিয়ায় ভূমিকম্প ॥ মৃতের সংখ্যা বেড়ে ৫
১৭ জুলাই, ২০১৯(বিবিনিউজ) : ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপে সপ্তাহান্তে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে। কয়েক হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। একজন সরকারি কর্মকর্তা বুধবার এ কথা জানান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, নর্থ মালুকু প্রদেশের টারনেট শহরের ১৬৫ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৩। গত রোববার সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র অগাস উইবো জানান, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে পাঁচজন নিহত হয়েছে। ভূমিকম্পে প্রায় এক হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়েছে এবং তিন হাজারেরও বেশি লোককে সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয়…
Read Moreআজ জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ের উদ্বোধন
১৭ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ আজ সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচায়ের গেটওয়ে উদ্বোধন করবেন। এ উপলক্ষে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে বিকেল ৩টায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই গেটওয়ে সার্ভার নির্বাচন কমিশনের জাতীয় ডাটা বেসের সাথে সংযুক্ত থাকবে। এটি এমন একটি এপ্লিকেশ প্রোগ্রামিং যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যে কোনো সংস্থার গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমিষেই সেবা দিতে পারবে। এতে আরো বলা হয়, এনআইডি যাচাই করার জন্য এখন আর…
Read Moreউচ্চ মাধ্যমিকের ফলাফল যথেষ্ট গ্রহণযোগ্য : প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফলের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেছেন, শিক্ষার্থীরা আরো মনোযোগী হলে ভবিষ্যতে তারা আরো ভাল ফল করতে পারবে। তিনি বলেন, ‘৭৩ দশমিক ৯৩ ভাগ পাস করেছে। এটা যথেষ্ট ভাল এবং গ্রহণযোগ্য ফল। আমি মনে করি শিক্ষার প্রতি শিক্ষার্থীরা আরো মনোযোগী হলে তারা আরো ভাল ফল করতে পারবে, সেটা আমার বিশ্বাস।’ প্রধানমন্ত্রী আজ সকালে গণভবনে এ বছর ২০১৯’র এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় মাত্র ৫৫ দিনে ফল প্রকাশ করায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট…
Read Moreমিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে অবশ্যই: প্রধানমন্ত্রী
১৬ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার জন্য মিয়ানমারের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে সোমবার বলেছেন, মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিতে হবে। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া অবশ্যই শুরু করতে হবে। আমরা আর কতদিন এ বোঝা বহন করবো? রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি প্রত্যাবাসন করা হবে, তা সকলের জন্য হবে মঙ্গলজনক ।’ বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি-এনিক বুর্দিন সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকের পর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ…
Read Moreজাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী
সাভার,১৪ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন। সকালে নয়টায় তিনি স্মতিসৌধে এসে পৌছলে তাকে স্বাগত জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও গৃহায়ান ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। পরে তিনি শহীদ বেদীতে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় তাকে তিন বাহিনীর গার্ড অব অনার দেওয়া । শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি নাগেশ^র চাপা ফুলের চারা রোপন করেন।…
Read Moreউন্নয়নের গতিকে অব্যাহত রাখতে হলে দুর্নীতি প্রতিরোধ করতে হবে : প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি প্রতিরোধে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ প্রহণের আহবান জানিয়ে বলেছেন, আপনারা দেখেবেন দুর্নীতির কারণে আমাদের অর্জনগুলো যেন নষ্ট হয়ে না যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,‘আপনারা (জেষ্ঠ্য সরকারী কর্মকর্তা) তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। যাতে করে আমাদের এত কষ্টের অর্জনগুলো দুর্নীতির কারণে নষ্ট না হয়ে যায়।’ প্রধানমন্ত্রী দুর্ণীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা এত খেটে, সারাদিন এত কাজের পরে যদি দুর্নীতির…
Read Moreপৃথক ঘটনায় সাভারে দুই জন নিহত
সাভার,১৩ জুলাই,২০১৯(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারে এক স্কুল ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। শনিবার দুপুরে সাভারের কাউন্দিয়া এলাকার দিয়াবাড়ি সিন্নিরটেক ও আশুলিয়ার বেড়িবাঁধ সড়কের গড়ান চটবাড়ী এলাকার তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এ ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে কাউন্দিয়া এলাকার দিয়াবাড়ি সিন্নিরটেক এলাকায় ৩০ বছরের এক নারী তুরাগ নদীতে কাপড় পরিস্কার করছিলেন এসময় ওই নারী নদীতে তলিয়ে গেলে পরে স্থানীয়রা তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে মিরপুর দারুস সালাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। অন্যদিকে দুপুরে আশুলিয়ার বেড়িবাঁধ সড়কের…
Read Moreক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়াই সরকারের মূল লক্ষ্য:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,১৩ জুলাই,২০১৯(বিবিনিউজ):ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের বিরুলিয়া এলাকায় ব্র্যাক সিডিএম এ তিন দিন ব্যাপী স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত লিডারস মিট অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকার বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল তাই সব ক্ষেত্রে এখন শুধু উন্নয়ন হচ্ছে কোথাও কোন দুর্নীতি নেই জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপি জামায়াত লুটপাট আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছিলো বলে একাদশ জাতীয়…
Read More