জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

সাভার,১৪ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন।
সকালে নয়টায় তিনি স্মতিসৌধে এসে পৌছলে তাকে স্বাগত জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও গৃহায়ান ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। পরে তিনি শহীদ বেদীতে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় তাকে তিন বাহিনীর গার্ড অব অনার দেওয়া । শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি নাগেশ^র চাপা ফুলের চারা রোপন করেন।
পরে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী আশুলিয়ার ডিইপিজেড এর পুরাতন জোনে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ইয়াং ও ওয়ান তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।

Related posts

Leave a Comment