২০ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লন্ডনে অনুষ্ঠিতব্য ইউরোপে অবস্থানরত বাংলাদেশ দূতদের সম্মেলনে অংশ নিবেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম। শনিবার লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন। ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিবেন। তারা হলেন, আবু জাফর (অস্ট্রেলিয়া), মো. শাহাদৎ হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানী), জসিম উদ্দিন (গ্রীস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ড) , মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম…
Read MoreMonth: July 2019
জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
১৯ জুলাই ,২০১৯(বিবিনিউজ):হুমায়ূন আহমেদবাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে নুহাশপল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। লেখকের ছোট ভাই রম্যলেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব জানান, সকালে তিন বোন ও স্ত্রীকে নিয়ে নুহাশপল্লীতে লেখকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তাঁরা। সকালে লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে ভক্তদের সংগঠন হিমু পরিবহন। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজুর রহমান। মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন তাঁর লেখালেখির শুরু। ১৯৭২ সালে প্রকাশিত হয় প্রথম…
Read Moreঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
১৯ জুলাই, ২০১৯(বিবিনিউজ):রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া তিনটার পরে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, অরুনাচলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, আজ বেলা তিনটা ২২ মিনিটে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল।
Read Moreজিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি
সরকারী হস্তক্ষেপের দায়ে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার নেয়া এই সিদ্ধান্তের ফলে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য আইসিসির আর্থিক সহায়তা আটকে যাবে। দেশটি আইসিসি’র কোন ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না। গত মাসে সরকারী নির্দেশে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ভেঙ্গে দিয়ে এর পরিবর্তে অন্তবর্তীকালিন কমিটি গঠন করায় দেশটির বিরুদ্ধে শাস্তিমুলক এই ব্যবস্থা গ্রহণ করেছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ‘তিন মাসের মধ্যে জিম্বাবুয়ের নির্বাচিত কমিটির কাছে বোর্ডের দায়িত্ব ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। আগামী অক্টোবরে…
Read Moreভূঞাপুর-তারাকান্দি সড়কের ভাঙন এলাকা পরিদর্শন করলেন :কবির বিন আনোয়ার
জুলিয়া পারভেজ, টাঙ্গাইল ,১৯ জুলাই,২০১৯(বিবিনিউজ): শুক্রবার সকালে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার টাঙ্গাইলের ভূঞাপুরে তারাকান্দি সড়কের ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, গোপলপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভাঙন এলাকা পরিদর্শন কালে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাংবাদিকদের জানান, যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে…
Read Moreআশুলিয়ায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাভার,১৮ জুলাই,২০১৯(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ জানায়, গত কয়েক বছর আগে ওই এলাকায় প্রভাবশালীরা বিভিন্ন বাসাবাড়িতে ৪০/৫০ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে…
Read Moreযমুনায় বেড়েছে পানি, নতুন নতুন এলাকা প্লাবিত
১৮ জুলাই, ২০১৯(বিবিনিউজ):প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পানি অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় জেলার ছোট–বড় ১০টি শাখা নদীতেও পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে থাকা জেলার হুরাসাগর, বিলসূর্য, করতোয়া ও ফুলজোর নদেও পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমি। দেখা দিচ্ছে গবাদিপশুর খাদ্যসংকট। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত সোমবার দুপুর…
Read Moreধর্ষণ মামলার বিচার বিষয়ে হাইকোর্টের ৭ নির্দেশনা
১৮ জুলাই ,২০১৯(বিবিনিউজ):নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা মামলা নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করা, শুনানি শুরু হলে প্রতি কার্যদিবসে টানা মামলা পরিচালনা করা, মামলায় সাক্ষীর উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ে সাত দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুসারে এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা পৃথক তিনটি মামলায় আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। নির্দেশনা সাতটি হলো- ১. দেশে নারী ও শিশু…
Read Moreসুপার ওভারের কথা জানতেনই না বোল্ট!
১৮ জুলাই, ২০১৯(বিবিনিউজ):সুপার ওভারটা শেষ পর্যন্ত বোল্টকেই করতে হয়েছে! বিশ্বকাপ ফাইনালে যে ‘সুপার ওভার’ আছে, সে কথা বলে মাথাতেই ছিল না নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের! অবিশ্বাস্য এক ফাইনাল ম্যাচ উপহার দিয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শেষমেশ নিয়ম রক্ষার খাতিরে বিশ্বকাপ ট্রফি ইংল্যান্ডের কপালে জুটলেও নিউজিল্যান্ড দুর্দান্ত লড়াইয়ের জন্য প্রশংসিত হয়েছে, হচ্ছে। কিন্তু কিউই পেসার ট্রেন্ট বোল্ট বললেন অদ্ভুত এক কথা। বিশ্বকাপ ফাইনালে যে সুপার ওভার আছে, এটাই জানতেন না তিনি! সুপার ওভারের পর যেভাবে বোল্টরা হেরেছেন, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে এই গতি তারকার, ‘আমি আসলেই জানতাম না বিশ্বকাপ ম্যাচ টাই…
Read Moreবার্সেলোনা থেকে এখনো কোন প্রস্তাব পায়নি পিএসজি নেইমারের জন্য
১৮জুলাই ২০১৯ (বিবিনিউজ) : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জন্য বার্সেলোনার কাছ থেকে এখনো সুনির্দিষ্ট কোন প্রস্তাব পাওয়া যায়নি বলেই জানিয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। এর আগে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে নিয়ে আনতে কাতালান জায়ান্টরা দ্রুতই আনুষ্ঠনিক আলোচনা শুরু করবে। গত দু’দিন ধরে দুই ক্লাবের মধ্যে আলোচনার ইঙ্গিত পাওয়া গেলেও এখনো চূড়ান্ত কিছুই জানা যায়নি। নেইমারকে দলে ফিরিয়ে আনতে বার্সেলোনা ফিলিপ কুটিনহো ও ওসমানে ডেম্বেলেকে ছেড়ে দেবার প্রস্তুতি নিচ্ছে বলেও গণমাধ্যমগুলো দাবী করেছে। তবে ফ্রেঞ্চ জায়ান্টরা এখনো বার্সেলোনার কাছ থেকে সুনির্দিষ্টি প্রস্তাব প্রাপ্তির অপেক্ষায় রয়েছে। এদিকে পিএসজির…
Read More