ভূঞাপুর পৌর আওয়ামী লীগের উদ্দ্যেগে বানভাসি মানুষের মাঝে চাল বিতরণ

জুলিয়া পারভেজ,ভূঞাপুর প্রতিনিধি: টাংগাইলের ভূঞাপুর পৌরসভার ১,২ও৩নং ওয়ার্ড এর মাঝে ৬ টন চাল বিতরণ করেছে ভূঞাপুর পৌর আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেদ মন্ডল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জনাব মাসুদুল হক মাসুদ, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের জয়েন সেক্রেটারি জনাব একে এম কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক খায়রুল ইসলাম তালুকদার বাবলু,মহিলা কাউন্সিলর রেখা চৌধুরী,ছালেহা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা । জানা যায় ১,২ও৩নং ওয়ার্ড এর ১০০০ বানভাসিদের মাঝে চাল বিতরণ করা হয়।

Read More

ত্রাণ সামগ্রী ও গুজব বিরোধী লিফলেট বিতরণ

জুলয়িা পারভজে, ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাদ্য বিতরণ ও উপজেলা পৌর শহরের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে ছেলেধরা গুজব বিরোধী লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)। শুক্রবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম (ডিএসপি), থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম । অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম এড্ভোকেট, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনির), পৌর মেয়র মো.…

Read More

সাভারে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

সাভার,২৭ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারে তিনদিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফিতা কেটে তিনদিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মেলা উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের আয়োজনে ২৫ বছর পূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে র‌্যালি ও কেক কাটেন। এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন,সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আরো অনেকে।

Read More

সাভারে ধলেশ্বরী শাখা নদীতে ডুবে তিন কলেজ ছাত্র নিখোঁজ

ষ্টাফ রিপোর্টারঃ সাভারে ধলেশ্বরী শাখা নদীতে ডুবে তিন কলেজ ছাত্র নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে সাভারের ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রাম এলাকায় এঘটনা ঘটে । নিখোঁজ তিন কলেজ ছাত্র হচ্ছেন রাজধানীর ধানমন্ডীর আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭),রাজন (১৭) ও আকাশ (১৮)। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে ধানমন্ডী আইডিয়াল কলেজের ১২ জন ছাত্র ধলেশ^রী শাখা নদীর বাড়ইগ্রামে পানিতে গোসলে নামে এসময় বেশ কয়েকজন সাতরে নদীর তীরে উঠলেও ওই তিনজন নিখোঁজ হন। নদীতে অনেক স্রোত রয়েছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন…

Read More

টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত শ্রীলংকার

২৬ জুলাই ,২০১৯ (বিবিনিউজ) : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে প্রথমে ফিল্ডিং-এ সফরকারী বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ একাদশে সুযোগ হয়নি তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়ের। শ্রীলংকার একাদশে পাননি শেহান জয়সুরিয়া, বান্দিু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, কাসুন রাজিথা ও ইসুরু উদানার। এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শ্রীলংকার ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর…

Read More

সরকার দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে কাজ করছে : প্রতিমন্ত্রী এনামুর

২৬ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান, এমপি বলেছেন, বর্তমান সরকার একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে যেখানে বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের কোন ত্রাণ প্রয়োজন হবে না। তিনি বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনায় যথেষ্ট দক্ষতা অর্জন সত্ত্বেও বর্তমান সরকার খুশী না হয়ে বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবন নিশ্চিত করার জন্য একটি দুর্যোগ এবং ভূমিকম্প-স্থিতিশীল বাংলাদেশ গড়ার পরিকল্পনা করছে।” তিনি বৃহস্পতিবার জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কাউনিয়া উপজেলার এক হাজার পরিবারের মধ্যে…

Read More

আবারো গণধোলাইয়ের ঘটনা ঘটেছে সিংগুরিয়া পশ্চিম পাড়া

জুলিয়া পারভেজ,২৫ জুলাই,২০১৯(বিবিনিউজ) :বুধবার রাত ৯টায় ঘাটাইল থানা ধীন সিংগুরিয়া পশ্চিম পাড়া এলাকার লোকজন ছেলেধরা গুজবে সোরহাব (৩২) নামে এক ব্যক্তি কে গণধোলাই দিয়েছে এলাকার লোকজন।জানা গেছে সোরহাব নামের ব্যক্তি একজন ট্রাক ড্রাইভার সে ঘটনার সময় ভ্যানচালক চান মিয়ার বাড়ির পাশে রাত সাড়ে নয়টার দিকে ঘরের পিছনে বসে থাকে। বসে থাকা অবস্থায় এক লোক দেখে লোকজন ডাক দেয়, এলাকার লোকেরা দেখে তাকে না চিনে এলাকার লোকজন গলা কাটা (ছেলেধরা) বলে গণপিটুনি দেয়। পালানোর জন্যে সোরহাব একটি ডোবায় নামে। কে বা কাহারা তাৎক্ষণিক ভুঞাপুর থানা ইনচার্জ কে ফোন দেয়, ভুঞাপুর থানা…

Read More

ভূঞাপুরে ৬ হাজার বর্ন্যাত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জুলিয়া পারভেজ, টাঙ্গাইল, ২৫ জুলা্ই,২০১৯(বিবিনিউজ): টাঙ্গাইলের ভুঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের মাঝে ১০কেজি করে চাল খাবার স্যালাইন ও পানিবিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। উপজেলার নিকরাইল ইউনিয়নের ১হাজার, গোবিন্দাসী ৯শ, গাবসার ১হাজার ৭শ, অর্জুনা ১হাজার ২শ, ফলদা ইউনিয়নে ৭শ ও ভূঞাপুর পৌরসভার ৫শ পরিবারের বন্যার্তদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা নামক স্থানে ত্রাণসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোটমনির,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুলহালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,…

Read More

ভাঙন রোধে বেড়ীবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর

জুলিয়া পারভেজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ভূঞাপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও পানি সম্পদ উপমন্ত্রী এ মে এ এনামুল হক শামীম। শনিবার বিকেলে তারা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ প্রমুখ। ত্রাণ বিতরণ শেষে ভূঞাপুর স্লুইসগেট সংলগ্ন ও গোবিন্দাসী টি মোড়ে পথসভায় প্রতিমন্ত্রী…

Read More

আটক ট্যাংকার ছেড়ে দিতে ইরানের প্রতি ব্রিটেনের আহ্বান

২১ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ) : ব্রিটেন তার পতাকাবাহী জাহাজ ছেড়ে দিয়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার দেশটি এ আহ্বান জানিয়ে বলেছে, ওমানের জলসীমায় জাহাজটিকে অবৈধভাবে আটক করা হয়েছে যা চূড়ান্তভাবে অগ্রহণযোগ্য। ইরান জাহাজ ও ক্রুদের ছেড়ে দেয়ার এ আহ্বান দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে আসছে। উল্লেখ্য, জাহাজটির অধিকাংশ ক্রু ভারতীয়। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরবে আবারো সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এর আগে ইরানের ইসলামিক রিভ্যুলশনারি গার্ড জানিয়েছে, আন্তর্জাতিক নৌ আইন অমান্য করায় তারা হনমুজ প্রণালী থেকে স্টিনা ইমপারো নামের একটি জাহাজ আটক করেছে। আটকের…

Read More