ত্রাণ সামগ্রী ও গুজব বিরোধী লিফলেট বিতরণ


জুলয়িা পারভজে, ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাদ্য বিতরণ ও উপজেলা পৌর শহরের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে ছেলেধরা গুজব বিরোধী লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।

শুক্রবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম (ডিএসপি), থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম । অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম এড্ভোকেট, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনির), পৌর মেয়র মো. মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

জানা যায়, টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের উদ্দ্যোগে ভূঞাপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকার ৫’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে ৩ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি লবণ ও ১ কেজি সয়াবিন তৈল দেওয়া হয়।

Related posts

Leave a Comment