
ষ্টাফ রিপোর্টারঃ সাভারে ধলেশ্বরী শাখা নদীতে ডুবে তিন কলেজ ছাত্র নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে সাভারের ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রাম এলাকায় এঘটনা ঘটে । নিখোঁজ তিন কলেজ ছাত্র হচ্ছেন রাজধানীর ধানমন্ডীর আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭),রাজন (১৭) ও আকাশ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে ধানমন্ডী আইডিয়াল কলেজের ১২ জন ছাত্র ধলেশ^রী শাখা নদীর বাড়ইগ্রামে পানিতে গোসলে নামে এসময় বেশ কয়েকজন সাতরে নদীর তীরে উঠলেও ওই তিনজন নিখোঁজ হন। নদীতে অনেক স্রোত রয়েছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্য লিটন আহমেদ বলেন ডুবুরিরা এসেছে নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশী চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের এখনো সন্ধান পাওয়া যায়নি।
