
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ
কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী
শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির স্বাক্ষরিত কমিটির তালিকা গতকাল
প্রকাশ করা হয়েছে।
গত বছরের ৩১ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম
রাব্বানীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করেন।
দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দায়িত্ব দেওয়া হয় সভাপতি ও
সাধারণ সম্পাদককে। সাড়ে নয় মাসের মাথায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
গত ১১ মে এই পূর্ণাঙ্গ কমিটির তালিকায় স্বাক্ষর করেন তারা। এতে সভাপতি
রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে সহ-সভাপতি পদে রয়েছেন ৬১ জন।
সহ-সভাপতি পদে সাভারের সাইদুর রহমান সম্রাটকে নির্বাচিত করায় ঢাকা জেলা থেকে দির্ঘ ২৫ বছর পর কেউ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল।
ঢাকা জেলার আশুলিয়া থানার টঙ্গাবাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে সাইদুর
রহমান সম্রাট সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন। এখান থেকে অনার্স
পাশ করার পর বর্তমানে ওয়ার্ল্ড ইউনভাসিটি থেকে এলএলবি করছেন। তিন ভাইয়ের
মধ্যে বড় সাইদুর রহমান সম্রাট একজন ত্যাগী ছাত্রনেতা হিসেবে পরিচিত।
তিনি আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
সম্রাট কেন্দ্রীয় কমিটিতেই উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।
বর্তমানে ছাত্রলীগের কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায়
তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আন্তরিক
শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী
শোভন ও গোলাম রাব্বানীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বর্তমান কমিটিকে নিয়ে
দেশ ও জণগনের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সাইদুর রহমান
সম্রাট।
