বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খুব শীঘ্রই লন্ডন থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে:দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমণ্ত্রী

১৪ মে,২০১৯ (বিবিনিউজ):বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খুব শীঘ্রই লন্ডন থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে কিনা সেটাও ক্ষতিয়ে দেখছে সরকার বিএনপি এদেশে আর কোন দিন ঘুড়ে দাড়াতে পারবে না জানিয়ে তিনি আরও বলেন আন্দোলনের নামে দেশে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment