কুষ্টিয়া, ২১ ডিসেম্বর : আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আজ শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা ও গনসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পুনরায় রাজনীতিতে ফিরে আসার জন্য জনবিচ্ছিন্ন নেতাদের শরনাপন্ন হয়ে ঐক্যফ্রন্ট গঠন করে মাঠে ফেরার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছেন। তাদের মূল লক্ষ্য নির্বাচন বানচাল করা। হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার…
Read MoreMonth: December 2018
নারীর ক্ষমতায়নে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা
ঢাকা, ২১ ডিসেম্বর : সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করা হয়। বৈঠকে বিশিষ্ট কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, ব্রিটিশ-বাংলাদেশী শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা গত দশ বছরে অর্জিত বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। লেবার পার্টির সিনিয়র এমপি জিম ফিটজপ্যাট্রিকস বলেন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্নয়নের। বিভিন্ন খাতে সম্প্রতি বাংলাদেশের উন্নয়নকে ‘গোল্ডেন ডেভেলপমেন্ট’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বিশিষ্ট এই ব্রিটিশ রাজনীতিবিদের সঙ্গে ঐকমত্য পোষণ করে অন্যান্য বক্তারা বলেন,…
Read Moreবাগেরহাটে বাস উল্টে নিহত ৩
বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়ায় বাস উল্টে তিনজন নিহত ও আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলা পেড়িখালি গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস, মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ কামরুল। সে বাসচালকের সহকারী ছিল। এছাড়া অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও খুলনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরাফাত পরিবহনের নৈশ কোচটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মোংলা যাচ্ছিল। আজ ভোররাত পৌনে ৪টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে…
Read Moreনারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধদের মধ্যে দুইজন মারা গেছে। তারা হলেন- ছায়া রানী হরিদাসি (৬০) ও তার মেয়ে সুমিত্রা (২৭)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মা ও সকাল ১০টার দিকে মেয়ে মারা যান। ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হন। এদের মধ্যে দুইজন মারা গেল। বাকি সাতজন ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
Read Moreমানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে : সিইসি
ঢাকা, ২০ ডিসেম্বর : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা বলেছেন, দেশব্যাপী মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রত্যক্ষ করেছি যে, সমগ্র দেশে নির্বাচনের একটি সুবাতাস, একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে এবং তাদের কর্মকান্ডের মধ্যে তা প্রতিফলিত হচ্ছে। তারা অনবরত সভা-মিছিল করে যাচ্ছেন এবং প্রার্থীরা তাদের ভোটারদের কাছে গিয়ে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন। দেশব্যাপী একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ-পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’…
Read Moreআসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উন্নয়নের ধারা অব্যাহত রাখবে : নিক্কেই এশিয়ান রিভিউ
ঢাকা, ১৯ ডিসেম্বর : জাপান ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক জার্নাল নিক্কেই এশিয়ান রিভিউ বাংলাদেশ বিষয়ে এক বিস্তারিত সমীক্ষায় বাংলাদেশের অর্থনীতির উত্তরোত্তর উত্থান ঘটছে উল্লেখ করে বলেছে আগামী নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিজয় হলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। নিক্কেই এশিয়ান রিভিউর আজ ‘বাংলাদেশের উত্তরোত্তর উত্থান’ শীর্ষক এক প্রচ্ছদ প্রতিবেদনে এ অভিমত দিয়েছে। জার্নালটির এডিটর এ্যাট লার্জ গোয়েন রবিনসন লিখিত এ প্রতিবেদনে বলা হয়, অপেক্ষাকৃত কম আন্তর্জাতিক মনোযোগ পেলেও বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যও বিশ্বের অন্যতম সাফল্য গাথায় পরিণত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পর পর দুইবার ক্ষমতায় থাকার কারণে ভোটারদের মধ্যে কিছুটা ক্ষমতাসীনের বিরোধিতা…
Read Moreযেনতেনভাবে ক্ষমতায় যেতে চাই না: শেখ হাসিনা
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ”আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন। আমরা চাই জনগণ স্বতস্ফূর্তভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যেনতেনভাবে নয়, জনগণের ভোটেই আবার ক্ষমতায় আসতে চাই। নির্বাচনে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য সবার সাহায্য চাই।” বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইয়ের উদ্যোগে ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি করে নিজের জীবনমান উন্নয়ন করা নয়, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। গ্রামীণ জনগণের সচ্ছলতা বাড়াতে চায় আওয়ামী লীগ সরকার। এ জন্য যা যা…
Read Moreবিএনপি-ঐক্যফ্রন্টের আসল মুখোশ খুলে গেছে : মেনন
ঢাকা, ১৯ ডিসেম্বর : যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বিএনপি-ঐক্যফ্রণ্টের দুই ইশতেহারের বৈপরীত্যই তাদের আসল মুখোশ খুলে গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এই প্রতারণাকেই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন,‘গত দুইদিনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে দুই সুর প্রকাশ পেয়েছে। এ ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা বলা হলেও বিএনপি’র ইশতেহারের বিষয়ে তারা নিশ্চুপ ছিলেন। যেখানে ২৫ জন জামায়াতের প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, সেখানে বিএনপি’র…
Read Moreসঠিক ফলাফল ঘোষণার ব্যাপারে সতর্ক থাকতে সিইসির নির্দেশ
ঢাকা, ১৯ ডিসেম্বর : সঠিক ফলাফল ঘোষণার মাধ্যমে সঠিক ব্যক্তির কাছে যেন দায়িত্ব পৌঁছায় এ ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা। তিনি বলেন, ‘সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদেরকে তা প্রমাণ করতে হবে। সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে যেন সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেন পরিচালিত হয়। সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।’ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আজ ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশান ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম…
Read Moreঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর একটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার টানারহাট এলাকায় এ হামলার শিকার হন তিনি। এ সময় বহরে থাকা পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। মামুনুর রশিদ জানান, গ্রেফতার হওয়া দলের দুই নেতাকর্মীর স্বজনদের সঙ্গে দেখা করতে টানারহাটের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। পথিমধ্যে তার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ১০/১৫ জন আহত হন। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের…
Read More