নোয়াখালী, ২৩ ডিসেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন এলোমেলো, হারার আগেই হেরে গেছে, বিএনপি কখনো বিজয়ী হতে পারবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তি পরাজিত হবে। বিএনপির মধ্যে আছে সন্ত্রাসী, দুর্নীতিবাজ আর খুনী। সারাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা যদি ক্ষমতায় আসে আবার হাওয়া ভবন তৈরি হবে, দুর্নীতিতে দেশ আবার চ্যাম্পিয়ন হবে। শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে ফিরে যাবে। কাদের আজ নোয়াখালী-৩ নির্বাচনী আসনের সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট…
Read MoreMonth: December 2018
নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নীতিমালা জারি
ঢাকা, ২৩ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের জন্য একটি নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই নীতিমালায় সংবাদ সংগ্রহে সাংবাদিকদের দিক-নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের এসব নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে। নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনোক্রমেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না। একসঙ্গে একাধিক সাংবাদিক একই ভোটকেন্দ্রের একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। এমনকি ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার বা…
Read Moreআওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় : শেখ হাসিনা
তারাগঞ্জ, রংপুর, ২৩ ডিসেম্বর : আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলকে পূনরায় নির্বাচিত করার জন্য দেশবাসীর কাছে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের প্রার্থীদের বিজয়ী করার জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, যাতে করে পুণরায় আপনাদের সেবা করার সুযোগ পাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় একথা বলেন। এরআগে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক…
Read Moreআফগানিস্তানে ২৫ তালেবান জঙ্গি নিহত
কাবুল, ২২ ডিসেম্বর : আফগানিস্তানের তিনটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। শনিবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার। প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের সরারোড জেলায় চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় তালেবান জঙ্গি নিহত হয়। এতে আরো বলা হয়, অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রকেট চালিত একটি গ্রেনেড ও পাঁচটি বন্দুক উদ্ধার করে। সেখানে এ অভিযানে কোন বেসামরিক নাগরিক হতাহত হয়নি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের শিরিন তাগেব জেলায় আফগান সেনাবাহিনীর গোলাবর্ষণে মোট ১৩ জঙ্গি…
Read Moreসারা বাংলার ধান এখন নৌকা হয়ে গেছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে তলে তলে ধানের শীষের লোকেরাও আওয়ামী লীগের হাত ধরে নৌকায় উঠছে। নারী-পুরুষসহ তরুণ প্রজন্মের ঢল নেমেছে নৌকার পক্ষে। তিনি বলেন, যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষ নৌকায় উঠানো হচ্ছে। সারা বাংলায় ধান কেটে কেটে তোলা হচ্ছে নৌকায়। সারা বাংলার ধান এখন নৌকা হয়ে গেছে। তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে শনিবার কবিরহাট উপজেলার জনতা বাজার, চরমণ্ডলিয়া এলাকার বিভিন্ন স্থানে পথসভায় এ সব কথা বলেন তিনি। কাদের বলেন, বিএনপির এখন একমাত্র সম্বল বিদেশিদের কাছে ও নির্বাচন কমিশনের কাছে নালিশ করা। প্রতিদিন বিদেশিদের কাছে…
Read Moreশেখ হাসিনার নৌকার গণজোয়ার কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না : তোফায়েল
ভোলা, ২২ ডিসেম্বর : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনে যেমন জাতির জনকের নেতৃত্বে নৌকার গণপজায়ার সৃষ্টি হয়েছিলো, এবারো তেমনি শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার গণপজায়ার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার পক্ষে নৌকার এই গণজোয়ারকে কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। তোফায়েল আহমেদ শুক্রবার রাতে ভোলা পৌর শহরের ২নং ওয়ার্ড গজীপুর রোডের এক পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু ও পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান সভায় বক্তব্য দেন। তিনি বলেন, কোন ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে বানচাল করতে পারবেনা।…
Read Moreআইনপ্রণেতা ও ট্রাম্পের মধ্যে সমঝোতা না হওয়ায় মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ শুরু
ওয়াশিংটন, ২২ ডিসেম্বর : মার্কিন সরকার শনিবার থেকেই ক্রিসমাস সময়ের কার্যক্রম বন্ধ করে দেয়া শুরু করেছে। কেন্দ্রীয় ব্যয় বিল পাস বা মেক্সিকো সীমান্তে একটি দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করা অর্থ ছাড় না করেই কংগ্রেস মুলতবি ঘোষণা করায় তাদের বন্ধের এ কাজ শুরু করতে হলো। খবর এএফপি’র। হোয়াইট হাউস কর্মকর্তা এবং উভয় পক্ষের কংগ্রেস নেতাদের মধ্যে ক্যাপিটল হিলে শেষ মুহূর্তের আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও শুক্রবার দিবাগত মধ্যরাতের পরপরই বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
Read Moreঅপার সম্ভাবনার ক্ষেত্র শেখ হাসিনার নেতৃত্বে সূচিত হয়েছে : ইউজিসি চেয়ারম্যান
ঢাকা, ২২ ডিসেম্বর : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপার সম্ভাবনার ক্ষেত্র সূচিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে অপার সম্ভাবনার যে ক্ষেত্র শেখ হাসিনার নেতৃত্বে সূচিত হয়েছে, তা প্রান্তিক জনগোষ্ঠির মাঝে তুলে ধরে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। আজ সকালে রাজধানীর কাকরাইলে বিজয় দিবস উপলক্ষে আইডিইবি আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ : বর্তমান প্রেক্ষাপটে করণীয় ও বিজয় ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশপ্রেম বিবর্জিত মানুষ ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হলেও সামষ্টিকভাবে…
Read Moreসিলেটে ৩টি মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সিলেট, ২২ ডিসেম্বর : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হযরত শাহজালাল (র.), হযরত শাহ পরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেছেন। তাঁর নির্বাচনী সফরের দ্বিতীয় পর্যায়ে আজ সকালে দিনব্যাপী সফরে এই বিভাগীয় শহরে এসে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। তিনি এখানে কিছুসময় অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে নগরীর অদূরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেন। তিনি সেখানেও কোরআন তেলাওয়াত এবং…
Read Moreওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা-ভাঙচুর
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারকালে দুইটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের উলালের টেক ও ধানশালিকের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা ৬ কর্মী আহত হন। এ ঘটনায় রাতে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের মধ্যে জহিরুল ইসলাম শুভ ও আনোয়ারুল ইসলামকে নোয়াখালী জেনারেল হাসপাতাল, মাসুদ ও আরমানকে কবিরহাট এবং অপর দুই জনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরারল হক রায়হান জানান, বৃহস্পতিবার ৭টার…
Read More