জেলার রামকৃষ্ণ মিশনে আজ হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অষ্টমী তিথিতে অপরাজিতা নামে পূজিত হন ৯ বছর বয়সী ব্রাহ্মণকন্যা জয়িতা চক্রবর্তী। কুমারী জয়িতা হবিগঞ্জ পৌরসভার চিড়াকান্দি বাগানবাড়ি এলাকার অসিত চক্রবর্তী ও সোনালী চক্রবর্তীর মেয়ে। সে বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। কুমারী পূজা দেখতে দর্শনার্থীদের ভিড়ে হিমশিম খেতে দেখা গেছে আয়োজকদের। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা। এছাড়াও একটি মেডিকেল টিম বসানো হয়। এদিকে, কুমারী পূজা দেখতে…
Read MoreMonth: October 2018
ড. কামাল হোসেন মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার বিরোধী ঐক্য নিয়ে সব ভাব-ভঙ্গি দেখার পর আবিস্কার হলো ড. কামাল হোসেন ঐক্য ফ্রন্টের মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ। তিনি আজ বুধবার বেলা ১১টার দিকে তার নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। জাসদের সভাপতি ইনু বলেন,‘এ মুহুর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয় বিএনপিকে ক্ষমতায় বসানো। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া।’ তথ্যমন্ত্রী ২১ আগষ্টের গ্রেনেড হামাল প্রসঙ্গে বলেন, ‘১৪ বছর ধরে গ্রেনেড হামলার মামলা চলেছে।…
Read Moreসমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা জনগণ প্রতিহত করবে : হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের নামে দেশে কোন ধরণের বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’ তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি নিয়েছে । এ সমাবেশগুলোতে তারা বিশৃংখলা করার চেষ্টা করবে। এধরণের অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন ‘বিএনপি, জামায়াত ও ড. কামাল হোসেন গংদের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই…
Read Moreসৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের পারস্পরিক স্বার্থে সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, এই ব্যাপারে তাঁর সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আজ সকালে বাদশাহ সৌদ রাজপ্রাসাদে সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি পারস্পরিক স্বার্থেই আপনাদেরকে বাংলাদেশে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাতে আমাদের উন্নয়ন অভিযাত্রায় একে অপরের হাতে হাত রেখে চলতে পারি।’ শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং পবিত্র দু’টি মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে…
Read Moreমিয়ানমারের নৃশংসতা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে শুনানির অনুরোধ
যুক্তরাষ্ট্র ও অন্য আটটি দেশ মিয়ানমারের নৃশংসতা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সংস্থার তদন্ত দলের দেয়া তথ্য শুনানির জন্যে মঙ্গলবার বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে। তদন্ত দল মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর ঘটনায় দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেছে। খবর এএফপি’র। চীন এ আবেদনের বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তারা নিরাপত্তা পরিষদের পদক্ষেপ থেকে দেশটিকে রক্ষা করতে চায়। এএফপি’র হাতে আসা এক যৌথ আবেদন পত্রে নয়টি দেশ জানায়, তদন্ত দলের চেয়ারপার্সনকে মিয়ানমার পরিস্থিতি ও এ বিষয়ে আরো তথ্য সংগ্রহের অনুমতি এবং…
Read Moreহারিকেন মাইকেলের আঘাতে নিহত কমপক্ষে ৩০
হারিকেন মাইকেলের আঘাতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চারটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে শক্তিশালী হারিকেনটি বয়ে যাওয়ার সময় এসব প্রাণহানি ঘটে। মঙ্গলবার প্রকাশিত স্থানীয় নতুন হিসাব থেকে একথা জানা যায়। খবর এএফপি’র। শেরিফ টমি ফোর্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ফ্লোরিডার বে কাউন্টি থেকে আরো ১২ জনের লাশ উদ্ধার হওয়ায় এ রাজ্যে হারিকেন মাইকেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়ালো। ক্যাটাগরি-৪ এ রূপ নেয়া শক্তিশালী এ ঝড়ের আঘাতে এছাড়া জর্জিয়ায় একজন, নর্থ ক্যারোলিনায় তিনজন ও ভার্জিনিয়ায় ছয়জনের মৃত্যু হয়। ঝড়টি মূলত ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) বেগে…
Read Moreশেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয়
মেসি-ডি মারিয়া ছাড়া অপেক্ষাকৃত তরুণ আর্জেন্টিনাকে হারাতেও ভালোই ঘাম ঝরাতে হলো ব্রাজিলকে। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার রাতে শেষ মিনিটের গোলে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে দুই দলই কিছুটা অগোছালো ফুটবল খেলে। বলের দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও সুযোগটা পেয়েছিলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ব্রাজিল গোলরক্ষক আলিসনের ভুলে ২২তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি হয়েছিলো আর্জেন্টিনার। সতীর্থের ব্যাকপাস গোলমুখে বিপদমুক্ত করতে দেরি করেন আলিসন। সেই সুযোগে ছুটে এসে কোররেয়া ভালো চেষ্টা করলেও শেষ মুহূর্তে বল লিভারপুল গোলরক্ষকের বাড়িয়ে দেয়া পায়ে লাগলে সে যাত্রায় বেঁচে…
Read Moreঐক্যফ্রন্টে ১/১১’র কুশীলব থাকা ২০ দলের নৈতিক অবস্থানবিরোধী’
ড. কামাল হোসেন, আ স ম রব ও মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গঠনের চারদিনের মাথায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দল থেকে বের হয়ে গেল দুই শরিক বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে বিএনপির জোট ছাড়ার ঘোষণা দেন বাংলদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। এরমধ্যে বাংলাদেশ ন্যাপ নির্বাচন কমিশনে নিবন্ধিত ও এনডিপি নিবন্ধনহীন দল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ সরকারের মন্ত্রী থাকা মরহুম শফিকুল গণি স্বপনের পুত্র জেবেল রহমান গাণি বলেন,…
Read Moreশিশু আইনের প্রয়োজনীয় সংশোধন আগামী অধিবেশনেই: মেনন
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেমন বলেছেন, ১৯৭৪ সালের শিশু আইনে আগামী অধিবেশনেই প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। সংশোধিত নতুন আইনে শিশু আদালত প্রচলিত আদালত থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। তাছাড়া বিদ্যমান শিশু আদালত সমূহ সংস্কারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। ‘বাংলাদেশর শিশু সুরক্ষা ও উন্নয়ন: এসওএস শিশু পল্লীর ভুমিকা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার যৌথভাবে আয়োজন করে দৈনিক ইত্তেফাক ও এসওএস শিশু পল্লী। যেখানে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা শিশু সুরক্ষা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। রাশেদ খান মেনন বলেন, আমাদের রাষ্ট্র ও সমাজ ঐতিহ্যগতভাবেই শিশু বান্ধব। আমরা পরিবারের মাধ্যমে শিশুকাল থেকে যত্ন সহকারে…
Read Moreময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার মধ্যরাতে কোতোয়ালি থানার কালীবাড়ি বাইলেনে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। নিহত শরীফের বাড়ি শহরের কৃষ্টপুরের দৌলতমুন্সি রোডে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, রবিবার মধ্য রাতে ডিবির দুটি টিম কোতোয়ালি থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বের হয়। তারা কালীবাড়ি বাইলেনে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ জন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ২ পুলিশ আহত হয়। আত্মরক্ষায় পুলিশও গুলি করে।…
Read More