ড. কামাল হোসেন মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ : ইনু

hasanul hok enu তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার বিরোধী ঐক্য নিয়ে সব ভাব-ভঙ্গি দেখার পর আবিস্কার হলো ড. কামাল হোসেন ঐক্য ফ্রন্টের মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ।
তিনি আজ বুধবার বেলা ১১টার দিকে তার নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জাসদের সভাপতি ইনু বলেন,‘এ মুহুর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয় বিএনপিকে ক্ষমতায় বসানো। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া।’
তথ্যমন্ত্রী ২১ আগষ্টের গ্রেনেড হামাল প্রসঙ্গে বলেন, ‘১৪ বছর ধরে গ্রেনেড হামলার মামলা চলেছে। উন্মুক্ত আদালতে, শতাধিক লোকের স্বাক্ষী ও চুলচেরা বিশ্লেষণে আদালতে এ মামলার রায় হয়েছে। ১৪ বছর পর বিএনপি-কামাল হোসেনরা বলছেন এটা রাজনৈতিক মামলা এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না।’
জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রীর আজ বিকেল ৫টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়াবাড়ীতে তাঁর (লালনের) ১২৮তম তিরোধান দিবসের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা।

Related posts

Leave a Comment