খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল মামলা চলবে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল মামলার বিচার কার্যক্রম চলবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়। দুদকের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আদালত আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে তার অনুপস্থিতিতে বিচার চলতে বাধা নেই। বিষয়টি নিয়ে আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান গত ২০…

Read More

চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৩

চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে নগরীর আকবর শাহ থানার বরিশাল ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি থানার শান্তিরহাট গ্রামের নূর মোহম্মদের স্ত্রী নূর জাহান (৪০), তাদের মেয়ে ফজলুন্নেছা (৩) ও লক্ষ্মীপুরে জেলার মনসা গ্রামের আবদুল হকের মেয়ে বিবি জোহরা (৬৫)। ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসু্দ্দী জানান, শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল। গভীর রাতে আকবর শাহ থানার বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে মা ও মেয়েসহ তিনজন মাটি নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ…

Read More

ইউনূসের প্রচারণায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয় : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রচারণায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়। অনেকের ধারণা ছিল বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু হবে না। আমি ঘোষণা দিয়েলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এটা সন্তোষজনক। রবিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু প্রকল্প বন্ধ করে দিতে দুর্নীতির অভিযোগ তোলা হয়। তদন্ত শেষে প্রমাণিত হয়েছে পদ্মা সেতুকে কোনো দুর্নীতি হয়নি। সব অভিযোগ মিথ্যা। পদ্মা সেতুর আন্তর্জাতিক ষড়যন্ত্রের…

Read More

দ্রুতই মাঠে ফিরতে পারবো : সাকিব

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার তিনি দেশে ফেরেন। বিমানবন্দরে নেমে সাকিব বলেন, ‘ব্যথা অনুভব না হলে এবং হাতের শক্তি ফিরে পেলে দ্রুতই মাঠে ফিরতে পারবো। শঙ্কা নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। ডাক্তারি রিপোর্ট ভালো আসায় চিন্তামুক্ত হয়েছি। সাকিব আরে বলেন, ‘ইনফেকশন আন্ডার কন্ট্রোলে আছে। তবে প্রতি সপ্তাহে ব্লাড টেস্টের মাধ্যমে পরীক্ষা করাতে হবে। এটা আবার বাড়ল বা অন্য কোনো সমস্যা হলো কি না, সেটা নিশ্চিত হতে হবে। কিন্তু এখন পর্যন্ত ইনফেকশন আন্ডার কন্ট্রোল।’ এ বছরের শুরুতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে…

Read More

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতে হামলা, ২ পুলিশসহ আহত ৭

কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার সময় ব্যবসায়ী-পুলিশের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করতে আসা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা খাতুনকে আটকে রেখে তার গাড়ির উপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সড়িয়ে নেয়ার সময় ৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়া বাজারের দক্ষিণ দিকে অবস্থিত মারিয়া স্টোরে পলিথিনের বস্তায় ডাল সংরক্ষণ…

Read More

ক্যারিয়ার বিবেচনায় হেনস্তার বিষয়ে অনেকে চুপ থাকেন’

বলিউডে এখন বইছে ‘মি টু’ ঝড়। এই আলোচনায় উঠে এসেছে বিভিন্ন তারকার নাম। বাদ যায়নি বলিউড কাঁপানো নায়িকারাও। প্রথমদিকে অনেকে চুপ থাকলেও একে একে নিজেদের অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে বলছেন গণমাধ্যমে। তনুশ্রীর ঘটনার পর এই চর্চাটা আরো বেড়েছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারের শুরুর দিকে এমন অনেক ছোট ছোট অভিজ্ঞতা হয়েছে তার। এমনটাই বললেন জ্যাকুলিন। তবে কারো নাম উল্লেখ না করে নিজের বিভিন্ন বিষয় নিয়ে বলেন তিনি। জ্যাকুলিন বলেন, ‘ক্যারিয়ারের প্রথমদিকে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। মুঠোফোনে আপত্তিকর বার্তা থেকে শুরু করে শুটিংয়ে গায়ে হাত দেওয়া,…

Read More

ডা. জাফরুল্লাহর মন্তব্যে সেনাবাহিনীর প্রতিবাদ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন অসত্য’ উল্লেখ করে বাংলাদেশ সেনাবহিনী এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ লিপিতে বলা হয়, ‘চাকুরিরত একজন সেনাবাহিনী প্রধান সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন বিশিষ্ট ব্যক্তির এরূপ ‘দায়িত্বজ্ঞানহীন অসত্য’ বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত যা সেনাবাহনিী প্রধানসহ সেনাবাহিনীর মতো রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানকে জনসম্মুখে হেয় করার হীন অপচেষ্টা মর্মে স্পষ্টতঃ প্রতীয়মান।’ আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর আজ পাঠানো এই প্রতিবাদ লিপিতে বলা হয় ‘ডা. জাফরুল্লাহর উপরোক্ত দায়িত্বজ্ঞানহীন অসত্য বক্তব্য কেবলমাত্র সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদ-এর সুনাম ও সামাজিক অবস্থানকে ক্ষুণœ করেনি,…

Read More

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়,উড়িষ্যা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নি¤œচাপটি আজ সকাল ৬টায় উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে এবং দুর্বল হয়ে উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে (২২.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.২ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে।…

Read More

দুর্যোগপূর্ব প্রস্তুতির ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধন আবশ্যক : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দুর্যোগপূর্ব প্রস্তুতির ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, প্রশিক্ষিত জনবল তৈরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ও দুর্যোগের সঠিক পূর্বাভাস প্রদানে বিশেষ গুরুত্ব দেয়াও আবশ্যক। রাষ্ট্রপতি এক্ষেত্রে স্ব স্ব কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন। মো: আবদুল হামিদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ এক বাণীতে এই প্রত্যাশা করেন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দুর্যোগের ঝুঁকি হ্রাস ও দুর্যোগপূর্ব প্রস্তুতি গ্রহণে সকলের মাঝে সচেতনতা সৃষ্টিতে এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করেন। আবদুল হামিদ…

Read More

গোদাগাড়ীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে জয়নাল আবেদিন নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৬টার সময় গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। জয়নাল আবেদিন গোদাগাড়ী সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার চর হরিশপুর গ্রামের খোরশেদের ছেলে। পৌর এলাকার সারাংপুর গ্রামে আত্মীয়র বাড়ি থেকে তিনি পড়াশোনা করতেন। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জয়নাল। শুক্রবার জয়নালের বাবা ও…

Read More