প্রধানমন্ত্রী রবিবার পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে রবিবার মুন্সিগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় যাবেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের’ আওতায় ঢাকার সঙ্গে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে প্রথমে মাওয়ায় কাজের অগ্রগতি দেখবেন। এরপর ঢাকা-মাওয়া ও পাচ্চর-ভাঙ্গা এন ৮ মহাসড়কের কাজের অগ্রগতি দেখবেন এবং মাওয়া সাইডে রেল লাইন লিংকের কাজের উদ্বোধন করবেন।  প্রধানমন্ত্রী এরপর স্থায়ী নদী শাসন কার্যক্রমের উদ্বোধন করবেন। মাওয়া দিকের সেতুর সামগ্রিক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টা ১৫…

Read More

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেট বেপারীপাড়া মহল্লায় একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ ৮ জনের মধ্যে মো. আজিজুল (২৭) নামে একজন মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯৯ ভাগ পুড়ে গিয়েছিল। এছাড়া দগ্ধরা হলেন- ডাবলু (৩৩), আনজুম (৩৩), আব্দুল্লাহ (৫), উর্মি (১৬), পূর্ণিমা (৩০), সুফিয়া (৬০) এবং সাগর (১৫)। এরা অধিকাংশই পোশাক শ্রমিক। তাদের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানায়। শনিবার ভোর ৪টার দিকে উত্তরখানের হেলাল মার্কেট বেপারীপাড়া মহল্লার মো. মেহেদী হাসানের মালিকানাধীন তিনতলা ভবনের…

Read More

বিডিয়ার বিদ্রোহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

বিডিয়ার বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইদুর রহমান (৬৫) মারা গেছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পিলখানা হত্যা মামলার রায়ে বিডিআরের তত্কালীন উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ ১৫২ জওয়ানকে মৃত্যুদণ্ড প্রদান করে। ওই রায় ছিল ফৌজদারি মামলার বিচারের রায়ে সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে মৃত্যুদণ্ড দেয়া। এছাড়া আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় ২৫৬ জনকে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৭ জন। ১৫২…

Read More

মেয়াদ বাড়লো খালেদা জিয়ার জামিনের

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়। খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আদালত আবেদন মঞ্জুর করে উপরোক্ত আদেশ দেয়। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয় বিশেষ আদালত-৫। ওই সাজার রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। হাইকোর্টে ওই আপিলের ওপর শুনানি চলছে।

Read More

ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করছে

ঢাকা, ১১ অক্টোবর : হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোররাতে গোপালপুরের নিকট দিয়ে ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় উপকূল অতিক্রম করতে পারে।আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে…

Read More

ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৭

ভারতের উত্তরপ্রদেশে নিউ ফারাক্কা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজন নিহত হয়েছে। বুধবার সকালে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের হারচাঁদপুর স্টেশন থেকে ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ জানা যায়নি। ইতিমধ্যেই লখনউ ও বারাণসী থেকে এনডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। মঙ্গলবার রাতে মালদহ থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয় এক্সপ্রেস ট্রেনটি৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। জেলাশাসক, এসপি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং এনডিআরএফ-কে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি।

Read More

অখুশি নই, পুরোপুরি সন্তুষ্টও নই: ওবায়দুল কাদের

২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই রায়ে আমরা অখুশি নয়। আবার পুরোপুরি সন্তুষ্টও নই।’ আজ বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ ঘোষিত রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তত্কালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। এছাড়াও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তারেক রহমানের যাবজ্জীবন হওয়ার বিষয়ে ইঙ্গিত করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘এই ঘটনার…

Read More

ফরমায়েশি রায় প্রত্যাখ্যান করছি: ফখরুল

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। এটিকে সরকারের ফরমায়েশি রায় উল্লেখ করে তা প্রত্যাখ্যানও করেছে দলটি। মঙ্গলবার দুপুরে রায়ের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক ফরমায়েশি রায় প্রত্যাখ্যান করছি। সরকার তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আদালতকে ব্যবহার করল। যেমনটি জিয়া অরফানেজ মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ে করা হয়েছিল। এই রায়ের…

Read More

বাবর-পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৯ জনের যাবজ্জীবন

২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। এছাড়াও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. তাজউদ্দিন, মাওলানা শেখ আবদুস সালাম, মো. মাজেদ ভার্ট, আব্দুল মালেক, মহিবুল্লাহ ওরফে অভি, মাওলানা আবু সাঈদ, আবুল কালাম আজাদ, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন মো. তামিম, মঈনুদ্দিন শেখ, মো. রফিকুল ইসলাম, মো. উজ্জ্বল ওরফে…

Read More

ধুনটে বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক গ্রেফতার

ডাচ বাংলা ব্যাংক বগুড়ার ধুনট উপজেলা শাখা ব্যবস্থাপক মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে ধুনট শাখা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের শাহজাহান আলী তালুকদারের ছেলে। থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দরা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে হেলেনুর নাহারকে বিয়ে করেন মাসুদ রানা। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় প্রায় ৩মাস আগে মাসুদ রানা তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এতে ক্ষুদ্ধ হয়ে হেলেনুর নাহার বাদী হয়ে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৭৮০/১৮)।…

Read More