ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় অমৃতসরে দশেরার অনুষ্ঠানে রাবণের কুশপুত্তলিকায় আগুন দেওয়ার সময় চলন্ত ট্রেনের নীচে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। অমৃতসরের পুলিশ কমিশনার সুধাংশু শেখর বলেছেন, আরো ২০০ মানুষ আহত হয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, শহরের বিভিন্ন হাসপাতালে ৬০ জনের মতো ভর্তি হয়েছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। পাঞ্জাবের উত্তর রেলের জনসংযোগ কর্মকর্তা জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় দুর্ঘটনাটি ঘটে অমৃতসর এবং মানেওয়ালার মাঝখানে ২৭ নম্বর গেটের সামনে। স্থানীয় সাংবাদিক রভিন্দর সিং রবীন জানান, অমৃতসর শহরের জোরা ফটকের…

Read More

কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার শহরতলীর লিংকরোডস্থ বিসিক এলাকা থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়। শনিবার সকালে বিসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র‌্যাব। ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে…

Read More

বাস্তব পরিস্থিতি ও মেরুকরণের ওপর জোটের পরিধি নির্ভর করবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের পরিধি বাড়বে কি বাড়বে না, তা বাস্তব পরিস্থিতি ও মেরুকরণের ওপর নির্ভর করছে। তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয়পার্টি, সাত দলীয় বামজোট ও বাহাদুর শাহ মোজাদ্দাদীর ইসলামী ফ্রন্টসহ আরো বেশ কিছু দল ঐক্যে শামিল হতে যোগাযোগ করেছে। তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে শামিল হতে চায়। তিনি বলেন, তবে আমরা এখনও…

Read More

বার্সায় ফিরতে চান নেইমার

ব্রাজিল তারকা নেইমার তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর দাবি, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত ক্লাবটির কাছের লোকজনের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পিএসজি তারকা। নেইমার ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান। তবে এক বছর না পেরোতেই তার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল স্প্যানিশ গণমাধ্যমে। স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছিল, বার্সার তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগও করেছেন নেইমারের প্রতিনিধিরা। তবে দলবদলটিতে আগ্রহ প্রকাশ করলেও শেষমেশ তা সম্পন্ন করতে পারেননি তিনি। মুন্দোর মতে বার্সেলোনায় ফিরতে ক্লাবটির উচ্চপদস্থ লোকজনদের…

Read More

মহানবীর (সা.) রওজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মসজিদে আল-নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে এখানে মসজিদে আল-নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন। চারদিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। প্রধানমন্ত্রী এ মসজিদে এশার নামাজ আদায় করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এর আগে, তিনি সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী আজ সকালে জেদ্দার উদ্দেশে মদিনা…

Read More

চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না … রাজিউন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি…

Read More

বিএনপি এখন ড. কামালের কাঁধে ভর করছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। আপনারা শান্তিপূর্ণ উৎসব পালন করেন। আমরা তাই চায়। সারা দেশে সরকারি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলেছি ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকার জন্য। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। আমি আজকে আপনাদেরকে আশ্বস্ত করছি, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের পাশে আছে এবং থাকবে। হিন্দু, মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ। তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব হচ্ছে দুষ্টের দমন শীষ্টের পালন। আপনাদের শত্রু নিরীহ মুসলমান নয়। আপনাদের শত্রু সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক…

Read More

বাংলাদেশের বিচার ব্যবস্থা বিএনপিই কলুষিত করেছে : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, আইন সকলের জন্য সমান। তিনি বলেন,‘বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যদি কেউ কলুষিত করে থাকে, তা হলে সেটা করা হয়েছে বিএনপির আমলে’। মাহবুব-উল-আলম হানিফ আজ দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন,‘বাংলাদেশের আদালতে বিচারিক ব্যবস্থায় এমন কোন কিছু পরিলক্ষিত হয়নি যেটাকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে। তিনি বলেন, যারা ভিন্নমতের এবং এ নির্বাচন কমিশনের ভেতরে থেকে এই নির্বাচনটাকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের স্বপ্ন সফল…

Read More

শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন আগামীকাল

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন আগামীকাল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আগামীকাল সকাল…

Read More

বাংলাদেশে গণতান্ত্রিক চর্চায় বিশ্ব নেতৃবৃন্দ আস্থা রেখেছে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় বিশ্ব নেতৃবৃন্দের আস্থা রয়েছে। আজ জেনেভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, এ কারণেই আন্তর্জাতিক অঙ্গনে সবচাইতে বড় দু’টি গণতান্ত্রিক সংগঠন সিপিএ ও আইপিইউ’তে শীর্ষ পদে নির্বাচিত হয়ে বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে। স্পিকার বলেন, উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ আজ বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসরমান বাংলাদেশ। ইতোমধ্যেই স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ প্রবেশ করেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ…

Read More