বিএনপি বাংলাদেশে নালিশ পার্টিতে ও খুনিদলে পরিনত হয়েছে

বিএনপি বাংলাদেশে নালিশ পার্টিতে ও খুনিদলে পরিনত হয়েছে এই দলের প্রতি দেশের মানুষের কোন আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকার  সাভার বাজার বাসষ্ট্যান্ডে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস জঙ্গীবাদ ও ঐক্য ফ্রন্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক নির্বাচনী গণ সংযোগের পথসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসময় আরও বলেন , বিল বোর্ড ও ব্যানার ফেষ্টুন দেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হবে না নেতাদের যোগ্যতা দেখে…

Read More

চট্টগ্রামে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মঙ্গলবার ভোরে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- ট্রাক চালক মো. জাহাঙ্গীর (৩৫) এবং তার সহকারী আব্দুর রশিদ (৩৫)। উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোরে একটি ট্রাক আরেক ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের চালক ও সহকারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বদরুল নামের আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত…

Read More

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় রেদওয়ানুল কবির (৩০) নামে এক যুবক নিহত ও মো. মিঠুন (৩০) নামে আরেক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে হাতিরঝিলের মহানগর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত জানান, মহানগর সেতুর কাছে রামপুরাগামী একটি মোটরসাইকেল থেকে তারা দুজন ছিটকে পড়েন। তাদরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তাদের বাড়ি রাজধানীর আদাবর এলাকায়। আহত মো. মিঠুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Read More

চট্টগ্রামের লালদীঘিতে ২৭ অক্টোবর জনসভা বিএনপির

নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ২৭ অক্টোবর বিকালে লালদীঘির মাঠে জনসভা করার ঘোষণা প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৩ অক্টোবর রাতভর বৃষ্টি হয়। সেইসঙ্গে বিকট শব্দে বজ্রপাতও হয়েছে। এ বজ্রপাতের ঘটনাকে বোমা বিস্ফোরণ হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করে দায়েরকৃত মামলায় বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। গতকাল সোমবার সকালে মহানগর বিএনপি আয়োজিত সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর লিখিত বক্তব্যে বলেন, নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার চার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া বাকলিয়া এলাকার বাসিন্দা জসিমউদ্দিন নামে এক নেতার মৃত্যু হয়েছে গতবছরের…

Read More

মোহাম্মদপুরে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে ৪০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার সকালে র‌্যাব-২ এ খবর নিশ্চিত করেছেন।

Read More

জাতীয় সংসদ নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। মন্ত্রী আজ শনিবার সদর উপজেলা অডিটরিয়ামে জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপি যদি ২০১৪ সালের মত অরাজকতা সৃষ্টি করতে চায় তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সাথে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দেবে। তারা (বিএনপি) যদি আবার ক্ষমতায় আসে, তবে দেশটাকে ধবংস করে দেবে।’ বিএনপি দৈন্যতায় ভোগা একটি দল এ কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে…

Read More

বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি আগামীকাল জেনেভা যাবেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৮ এর ৫ দিনব্যাপী সম্মেলনে যোগদান উপলক্ষে আগামীকাল রাতে জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর জেনেভায় জাতিসংঘ দফতরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি বিশ্ব নেতাদের সঙ্গে বিনিয়োগ সম্মেলন এবং হোমল্যান্ড এন্ড গ্লোবাল সিকিউরিটি বিষয়ক ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে আগামীকাল রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে জেনেভার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন আজ শনিবার এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানগণ, মন্ত্রী এবং বিশ্বের কোম্পানিগুলোর সিইওগণ যোগ দেবেন। তারা…

Read More

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী গোলাম রব্বানী (২৬) বালিয়াডাঙ্গি উপজেলার ক্যাম্পেরহাট এলাকার পসির উদ্দিনের ছেলে। শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৮৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গোলাম রব্বানী। এ সময় ভারতীয় হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে। ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গোলাম…

Read More

কালীগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে কালীগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন অসুস্থ হয়ে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বিমল বিশ্বাসের পুত্র বিকাশ বিশ্বাস, কালীবাড়ি এলাকার বিমল কর্মকারের পুত্র টিটো কর্মকার ও কলেজপাড়ার অখিল ড্রাইভারের পুত্র মুন্না দাশ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুছ আলী জানান, পূজা উপলক্ষে অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যুর ঘটনা হয়েছে। যশোর এবং কোঁটচাদপুর থেকে মদপান করে অসুস্থ হয়ে পড়লে তাদের কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের যশোর মেডিকেল কলেজে নেয়া হলে…

Read More

ওমরাহ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পবিত্র ওমরাহ পালন শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা মক্কায় পবিত্র ওমরাহ পালন শেষে দেশের ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত ১টা ২০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (স্থানীয় সময়) বিকেল ৪টা ১মিনিটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহানউদ্দিন এবং সৌদি সরকারের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। সৌদি…

Read More