জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক দেয়া হয়েছে। আজ সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার সম্মাননা পেয়েছেন- প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম, প্রয়াত এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহরুল…
Read MoreMonth: March 2018
খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আপিল
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন। আগামী মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনের শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান এ আইনজীবী। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়। ওইদিন থেকে তিনি কারাভোগ করছেন।
Read Moreতথ্য পাচার করছে ‘নরেন্দ্র মোদী অ্যাপ’
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে যে অ্যান্ড্রয়েড অ্যাপটি (নরেন্দ্রমোদী অ্যাপ) চালু রয়েছে তা ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয় তথ্য পাচার করে দিচ্ছে একটি বিদেশি সংস্থাকে। ব্যবহারকারীদের অজান্তেই কাজটি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিজস্ব ওই ওয়েবসাইটটি নথিভুক্ত হয়েছে ‘নরেন্দ্রমোদী ডট ইন’ নামে। এর মালিক ‘পিএম মোদী’। আর তার যে ঠিকানা নথিভুক্ত রয়েছে তাহলো- ‘নয়াদিল্লির আকবর রোডের বিজেপি সদর দফতর’। ফরাসি ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ এলিয়ট অ্যাল্ডারসনের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রীর ওই অ্যাপটি যারা ব্যবহার করছেন তাদের অজান্তেই তাদের ব্যক্তিগত গোপনীয় তথ্য পাচার করা হচ্ছে। অ্যাল্ডারসনের অভিযোগ, গোপনীয় তথ্যাদি একটি বিদেশি সংস্থার ডোমেইন ‘ইন.ডাব্লিউজেডআরকেটি ডট কম’ এ…
Read More২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন ত্রিশ লাখ শহিদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন প্রকৃতার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকান্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে একথা বলেন। গণহত্যা দিবসে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানান এবং জাতীয় চার নেতাকে স্মরণ করেন। এছাড়াও তিনি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিতা মা-বোনকে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের প্রতি জানান সমবেদনা। সেই সাথে সব শহিদের রুহের…
Read Moreইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত
কুইটো, ২৫ মার্চ : ইকুয়েডরের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় শনিবার এক বাস দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৫ আহত হয়েছে। বাসটিতে করে তারা ভ্রমণ করার সময় এটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র। উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার কথা জানা গেছে। ইকুয়েডর ট্রাফিক কমিশন জানায়, স্থানীয় সময় বেলা ২টার দিকে জিপিজাপা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা প্রাণহানির ঘটনা ঘটে থাকে। গত সপ্তাহেও গয়াস প্রদেশে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১…
Read Moreখালেদা জিয়া ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ২০ দলীয় জোটের
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, বেগম খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচনে যাবেন না তারা। জোট প্রধান ও বিএনপি চেয়ারপারন বেগম জিয়াকে মুক্ত করেই কেবল নির্বাচনে অংশ নিবে। তার মুক্তির দাবিতে প্রতিটি জেলা সদরে সমাবেশ করা হবে। সেখানে জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া জোটের কর্মকাণ্ড গতিশীল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নতুন সমন্বয়ক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে ইত্তেফাককে একাধিক শরিক নেতা জানান। নেতারা জানান, সবকিছুর আগে খালেদা…
Read Moreভালুকায় ভবনে বিস্ফোরণে একজন নিহত, দগ্ধ ৩
ময়মনসিংহের ভালুকার হবিববাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় আরো তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে পুলিশ উদ্ধার করেছে। শনিবার রাত একটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পুরো বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে। আশেপাশে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, বিস্ফোরণে ওই ভবনের তিনতলার দেয়াল ভেঙে পড়েছে। দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার নাম সাহিন (২৩)। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার…
Read Moreআজ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ
ঢাকা, ২৫ মার্চ : কালরাতের প্রথম প্রহর স্মরণ করে গণহত্যা দিবসে আজ ২৫ মার্চ এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক-আউট) থাকবে সারা দেশ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশ অন্ধকার থাকবে। কালরাতে নিহতদের স্মরণে সারাদেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার কর্মসূচি নিয়েছে সরকার। গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে গণহত্যা দিবসে এক মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখাসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি…
Read Moreআজ ভয়াল ২৫ মার্চ : জাতীয় গণহত্যা দিবস
ঢাকা, ২৫ মার্চ : আজ ভয়াল ২৫ মার্চ। জাতীয় গণহত্যা দিবস। গত বছরের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের এইদিনে বাঙালি জাতির জীবনে এক বিভিষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানানদার বাহিনী কাপুরুষের মত তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন…
Read Moreস্বর্ণদ্বীপ বাংলাদেশের সিঙ্গাপুর হতে পারে : রাষ্ট্রপতি
স্বর্ণদ্বীপ (নোয়াখালী), ২৫ মার্চ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত স্বর্ণদ্বীপের বিপুল উন্নয়ন সম্ভাবনা রয়েছে যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। রাষ্ট্রপতি শনিবার এখানে নারিকেল বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আমি স্বর্ণদ্বীপ দেখে অভিভূত। বাংলাদেশের মূল ভূখ- থেকে আলাদা একটা দ্বীপ। পরিকল্পিতভাবে সাজিয়ে তোলার জন্য এটা সেনাবাহিনীকে দেয়া হয়েছে। এটির আয়তন প্রায় সিঙ্গাপুরের সমান। ভবিষ্যতে এটি বাংলাদেশের সিঙ্গাপুর হতে পারে।’ রাষ্ট্রপতি হামিদ এ দ্বীপটিতে পরিকল্পিতভাবে উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, ‘এ দ্বীপে যাতে ঘনজনবসতি না হয় সে পরিকল্পনাও রাখা দরকার। সরকার বা সেনাবাহিনীর হাতে থাকলে…
Read More