রাষ্ট্রপতির সঙ্গে ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

২১ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য আবদুল হামিদের সঙ্গে ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদ আসকারি বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আসন্ন ৪র্থ সমাবর্তন বিষয়ে আলোচনা করা হয়। উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ উপস্থিত ছিলেন।

Read More

মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ বন্ধুর মৃত্যু

বিবি নিউজ ,মাগুরা, ২১ সেপ্টেম্বর : সদর উপজেলার সাইত্রিশ লাউতড়া গ্রামে  বুধবার সকালে মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’বন্ধু মারা গেছে। মৃতরা সাইত্রিশ লাউতড়া গ্রামের লুৎফর কাজীর ছেলে টিটুল কাজী (৩০) ও পাশ্ববর্তী আলাইপুর গ্রামের নিজাম মোল্লার ছেলে হাসান মোল্লা (৩০)। সদর থানার এসআই রবিউল ইলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে টিটু কাজী বাড়ির পাশে নিজ মুরগির ফার্মে কাজ করার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত তার বন্ধু হাসান মোল্লা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে…

Read More

নাটোরে ওএমএস কর্মসূচিতে প্রতিদিন ৫ হাজার ২শ’ মানুষ চাল পাচ্ছেন

নাটোর, ২১ সেপ্টেম্বর : খাদ্য শস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবনতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদান এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে নাটোরে প্রতিদিন পাঁচ হাজার ২০০ মানুষের মাঝে ৩০ টাকা কেজি দরে মাথপিছু ৫ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। জেলা শহর, উপজেলা ও উপজেলা সদর বহির্ভূত পৌর এলাকায় ওএমএস কর্মসূচীর এই কার্যক্রম পরিচালনায় সরকার প্রতিদিন ভর্তুকি প্রদান করছে প্রায় পৌনে তি নলাখ টাকা। জেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, গত সোমবার থেকে জেলা শহরে ১৫জন ডিলারের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিদিন পাঁচটি বিক্রয় কেন্দ্রে এক টন করে চাল বিক্রি…

Read More

গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ ৩

ঢাকা, ২১ সেপ্টেম্বর : রাজধানীর ফকিরাপুল গরম পানির গলিতে একটি প্রেস কারখানায় গ্যাস পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিকসহ ৩ জন দগ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধকৃতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, কারখানা মালিক সুজন সিকদার (২৪), কর্মচারী মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)। দগ্ধ হওয়া সুজনের ভাই সোহেল রানা জানান, ফকিরাপুল গরম পানির গলির ২৪৫/এ নম্বর ৬ তলা ভবনের নিচ তালায় ‘ভাই ভাই বান্ডিলখানা’ নামে একটি প্রেস কারখানা আছে তার ভাই সুজনের। রাতে কাজ…

Read More

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ডিপজল

বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার বিকালের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। নির্মাতা মনতাজুর রহমান আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, হার্টে একটি ব্লক ধরা পরেছে। এছাড়া ফুসফুসে পানি জমেছে। ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গিয়েছেন তার মেয়ে অলিজা মনোয়ার ও স্ত্রী জবা। মঙ্গলবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন।  …

Read More

নিরপেক্ষ নির্বাচন হলে ২৪৯ আসন পাবে বিএনপি

ঢাকা, : বাংলাদেশে আগামী নির্বাচন নিরপেক্ষ হলে ২৪৯ টি আসন লাভে সমর্থ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সম্প্রতি দেশব্যাপী পরিচালিত ইনসাইড সার্ভে অব বাংলাদেশ নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দ্বিদলীয় শাসন ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশেও এরকম একটি শাসন ব্যবস্থার দুটি রাজনৈতিক শক্তি গড়ে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ আওয়ামী লীগ দলের বাইরে ছোট-বড় কিছু রাজনৈতিক শক্তি থাকলেও জাতীয় নির্বাচনে প্রধান দুটি শক্তির সংস্পর্শে তারা আবির্ভূত হন। বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির একদলীয় বিতর্কিত নির্বাচনের…

Read More

ডিসেম্বরে ফোর-জি মোবাইল সার্ভিস চালু : তারানা

ঢাকা, ২০ সেপ্টেম্বর : নতুন মোবাইল ফোন অপারেটরদের জন্য সুযোগ রেখে, নভেম্বর মাসে মোবাইল টেলিকম সার্ভিসের জন্য চতুর্থ প্রজন্মের (ফোর-জি) স্পেকট্রামের নিলাম হতে যাচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যেই সাধারণ মানুষের কাছে সেবাটি পৌঁছে দেয়ার লক্ষ্যেই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। বুধবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার মন্ত্রণালয়ে এক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নভেম্বর মাসের শেষ নাগাদ নিলামের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সরঞ্জামাদি আমদানির পর প্রয়োজনীয় কারিগরী প্রক্রিয়া চূড়ান্ত করার মধ্যদিয়ে ডিসেম্বর মাস থেকেই জনগণের জন্য আমরা ফোর-জি/এলটিই সেবা চালু করতে পারব বলে আশা করছি।    …

Read More

কৃষি প্রণোদনা বরাদ্দ ৮২ লাখ টাকা

বিবি নিউজ , জয়পুরহাট, ২১ সেপ্টেম্বর  : জেলায় বন্যার ক্ষতি পুশিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৮১ লাখ ৮২ হাজার ১৭০ টাকা কৃষি প্রণোদনা বরাদ্দ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার পাঁচ উপজেলার কৃষি প্রণোদনার জন্য নির্বাচিত কৃষকের সংখ্যা হচ্ছে ৭ হাজার ৫১৮ জন। এরমধ্যে রয়েছে গম চাষের জন্য ২ হাজার ২৫০ জন কৃষক, ভুট্টার জন্য ৭৫০ জন, সরিষার জন্য ৪ হাজার ৫শ’ জন ও বেগুণ চাষের জন্য ১৮ জন। কৃষি প্রণোদনার আওতায় জেলায় ২ হাজার ২৫০ বিঘা জমিতে গম, ভুট্টা ৭৫০ বিঘা, সরিষা ৪ হাজার ৫শ’ বিঘা ও বেগুণ…

Read More

পদ্মা অয়েলের এমডি গ্রেপ্তার

বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : অর্থ আত্মসাতের মামলায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল খায়েরকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, তিন কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।       দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৪১

Read More

ক্যাম্প ন্যুতে মেসির ৩০০ গোলের মাইলফলক

বার্সেলোনা, ২০ সেপ্টেম্বর : ফের নজরকাড়া পারফর্মেন্সের মাধ্যমে আরেকটি মাইল ফলক স্পর্শ করলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল সুপার স্টার লিওনেল মেসি। মঙ্গলবার অনুষ্ঠিত লা লীগার ম্যাচে মেসির চার গোলে ভর করে এইবারকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে কাতালানরা। ম্যাচে অসাধারণ পারফর্মেন্সের মাধ্যমে বার্সেলোনার হয়ে ন্যু ক্যাম্পে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। ইতোমধ্যে লা লীগার চলতি মৌসুমে ৯ গোল করেছেন অসাধারণ ফর্মে থাকা মেসি। লীগে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে সর্বশেষ ১২টি শট নিয়ে আটবার সফল হয়েছেন ৩০ বছর বয়সি এই ফুটবল সুপার স্টার।           দিয়া ইসলাম…

Read More