বান্দরবানে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

বান্দরবান, ২১ সেপ্টেম্বর : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের জন্য নেয়া রেড ক্রিসেন্টের একটি ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।হতাহতরা সবাই নাইক্ষ্যংছড়ি বাজারের শ্রমিক। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।       বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে চাকঢালা মাদরাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে আহতদেরকে হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়।   নাইক্ষ্যংছড়ি…

Read More

বাংলাদেশের সাফল্যের কথা প্রচার করতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে বসবাসকারী বাংলাদেশীদের প্রতি দেশের সাফল্যের কথা ব্যাপকহারে প্রচারের আহ্বান জানিয়েছেন। তিনি তাঁর সম্মানে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা-এর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আশাপ্রদ অবস্থান বজায় রেখেছে এবং দেশটি এখন বিশ্বে একটা মর্যাদার আসনে রয়েছে। এই বিষয়টি বিদেশে তুলে ধরা প্রয়োজন।’ আওয়ামী লীগ সভানেত্রী একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের প্রতি আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনগণকে উৎসাহিত করারও আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা দেশে যান এবং আমাদের উন্নয়নের কথা…

Read More

এসডিজি অর্জনে নারীর ক্ষমতায়নে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর,: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য টেকসই উন্নয়নের সফল বাস্তবায়নের জন্য নারীর ক্ষমতায়নে তাদেরকে শিক্ষা, প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ ও সমান সুযোগের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনের অতি গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে নারী। এজন্য সাসটেইন্যাবল ডেভলপমেন্ট গোলসের (এসডিজি) সফল বাস্তবায়নে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের মাধ্যমে বিশ্ব সবার জন্য টেকসই উন্নয়ন অর্জনে কার্যকরভাবে সফল হতে পারে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বুধবার জাতিসংঘ সদর দফতরে নারীর অর্থনৈতিক ক্ষমতা সম্পর্কিত জাতিসংঘ মহাসচিবের উচ্চপর্যায়ের প্যানেলের গোলটেবিল বৈঠকে একথা বলেন। তিনি নারীর ক্ষমতায়নের বিদ্যমান বাধা অতিক্রম করতে নারীদের…

Read More

রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ হতে ওআইসি’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে দুর্দশাগ্রস্ত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-র প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ফোরামের যেকোন উদ্যোগে যোগ দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার দিনের শেষ দিকে এখানে ইউএনজিএ সদর দফতরে রোহিঙ্গা বিষয়ে ওআইসি’র কন্ট্রাক্ট গ্রুপকে প্রধানমন্ত্রী বলেন, ‘সংকট সমাধানে আপনাদের ঐক্য প্রদর্শন করুন।’ শেখ হাসিনা মিয়ানমারে ‘জাতিগত নির্মূল’ অভিযানে দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের ঢল সামলাতে বাংলাদেশের জন্য ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশগুলোর কাছ থেকে ‘জরুরি মানবিক সহায়তা’ চেয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে…

Read More

হবিগঞ্জে রেকর্ডসংখ্যক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

বিবি নিউজ , হবিগঞ্জ, ২১ সেপ্টেম্বর : মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হবিগঞ্জ জেলায় এবার রেকর্ড সংখ্যক ৬২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মাঝে সার্বজনীন ৬০৫টি এবং ব্যক্তিগত ১৮টি। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুক কুমার দেব মনা জানান, পূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জেলার সকল সার্বজনীন পূজামন্ডপের জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ এসেছে। হবিগঞ্জ সদর, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভা এবং লাখাই উপজেলার সকল সার্বজনীন পূজামন্ডপের জন্য হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো.আবু জাহির ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান…

Read More

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৪০

নয়াদিল্লী, ২১ সেপ্টেম্বর : ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও ৪০ জনের বেশী আহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার রাতে রাজ্যের বুধানপুর এলাকায় একটি ট্রাক্টর ট্রলির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।’ তিনি জানান, এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, হতাহতদের অধিকাংশ ট্রাক্টর ট্রলিতে করে যাচ্ছিল। এ দুর্ঘটনায় ট্রাকের চালকও আহত হয়েছে।

Read More

ত্রিপক্ষীয় ব্যবস্থাপনা ও ত্রিমুখী উদ্যোগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান : তথ্যমন্ত্রী

বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘের ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত, সেদেশে নাগরিকত্ব, পুনর্বাসন ও ক্ষতিপুরণ নিশ্চিত করার মাধ্যমেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব। আর এজন্য বাংলাদেশ যে ত্রিমুখী উদ্যোগ নিয়েছে তা হচ্ছে, শেখ হাসিনার শান্তি উদ্যোগ, কূটনৈতিক তৎপরতা ও গণমাধ্যমে রোহিঙ্গা সমস্যার সঠিক চিত্রায়ন। তথ্যমন্ত্রী বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপিসহ জাতীয় প্রেসক্লাব…

Read More

রোহিঙ্গা শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে সরকারের ৪০ কোটি টাকা বরাদ্দ

বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : সরকার মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণকে পুনর্বাসনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ১২ টি অস্থায়ী শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বাসস’কে জানায়, এলজিআরডি মন্ত্রণালয় কক্সবাজারের ১২টি শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে এই অর্থ বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, এছাড়াও সরকার ১২টি শরণার্থী শিবিরে ১২শ’ স্যানিটারি ল্যাট্রিন তৈরি ও ১২শ’ নলকূপ বসাচ্ছে। তিনি বলেন, প্রত্যেক শরণার্থী শিবিরে একশ’টি করে টয়লেট নির্মাণ করা হবে, যার মধ্যে থাকবে ৬০টি মহিলা ও ৪০টি পুরুষদের জন্য।…

Read More

বিশ্বমানের গবেষণা চালাতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসরণ করে গবেষণা চালানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস-কে বলেন, ‘রাষ্ট্রপতি দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠককালে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসরণ করে গবেষণা চালানোর আহ্বান জানান।’ ইসলামিক ইউনিভার্সিটির (আইইউ) ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. হারুন-উর-রশিদ আসকারী ও শাহজালাল বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। প্রেস সচিব…

Read More

অং সান সু চি বালিতে মাথা গুঁজে আছেন : অ্যামনেস্টি

লন্ডন, ২০ সেপ্টেম্বর : আনন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও তার সরকার রাখাইন রাজ্যের ভয়াবহ রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে বালিতে তাদের মাথা গুঁজে রেখেছেন বলে সমালোচনা করেছেন। খবর এএফপি’র। লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জেমস গোমেজ মিয়ানমারের নেত্রী অং সান সু চি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। অন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও সু চির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। গোমেজ বলেন, ‘অং সান সু চি তার বক্তব্যের মাধ্যমে আবারও দেখিয়েছেন যে, তিনি ও তার…

Read More