ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৪০

road accনয়াদিল্লী, ২১ সেপ্টেম্বর : ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও ৪০ জনের বেশী আহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার রাতে রাজ্যের বুধানপুর এলাকায় একটি ট্রাক্টর ট্রলির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।’
তিনি জানান, এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, হতাহতদের অধিকাংশ ট্রাক্টর ট্রলিতে করে যাচ্ছিল। এ দুর্ঘটনায় ট্রাকের চালকও আহত হয়েছে।

Related posts

Leave a Comment