বান্দরবানে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

accবান্দরবান, ২১ সেপ্টেম্বর : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের জন্য নেয়া রেড ক্রিসেন্টের একটি ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।হতাহতরা সবাই নাইক্ষ্যংছড়ি বাজারের শ্রমিক। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

 

 

 

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে চাকঢালা মাদরাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে আহতদেরকে হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়।

 

নাইক্ষ্যংছড়ি বাজারের ব্যবসায়ী শহীদুল্লাহ জানান, ট্রাক থেকে ত্রাণ আনলোড করার জন্য নাইক্ষ্যংছড়ি বাজার থেকে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ শ্রমিকদেরকে সঙ্গে নেয়। চাকঢালা মাদরাসার কাছে যাওয়ার পরই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

 

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৪২

Related posts

Leave a Comment