ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে শিক্ষা সফর শেষে ময়মনসিংহের মুক্তাগাছায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকালে কিশোরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাফর সাদেক মুক্তাগাছার মন্ডলসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নিহতের সহকর্মী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে শিক্ষা সফর শেষে বাসযোগে মুক্তাগাছায় ফিরছিলেন তিনি। শনিবার ভোররাতে বাসটি কিশোরগঞ্জ এলাকায় বিরতির জন্য থামানো হয়। জাফর সাদেক বাস থেকে নামার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিতু/বিবি নিউজ/৬৮৮
