দরজা খুলে এক নারীর গ্রেনেড বিস্ফোরণ, শিশু আহত

112560_68ডেস্ক রিপোর্ট: রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, দুপুর সাড়ে ১২টার একটু পরে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছেন এক নারী। তিনি আহত অবস্থায় ভেতরে রয়েছেন। বিস্ফোরণে আহত এক শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির ভেতরে এখনো জঙ্গি তানভীর কাদেরির ছেলে রয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার পরে স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব হুসেন এ কথা জানান।

‘সূর্যভিলা’ নামে ওই বাড়ির উল্টো পাশের দুটি ভবনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখা গেছে। হাজিক্যাম্পের কাছে ৫০ নম্বর ওই বাড়ি ঘিরে জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বাড়ি থেকে দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে ‘জঙ্গি আস্তানা’ থেকে আত্মসমর্পণকারীদের এই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। ছবি: জাহিদুল করিমএর আগে কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন বলেন, আত্মসমর্পণকারী চারজন হলেন মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি ও সাবেক মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শীলা ও তার মেয়ে এবং পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তার মেয়ে। ভেতরে থাকা ‘জঙ্গিদের’ কাছে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, গোলাবারুদ, রিভলবার ও আত্মঘাতী অস্ত্র (সুইসাইডাল ভেস্ট) রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার ভাষ্য, তিনতলা বাড়িটির নিচতলায় ‘জঙ্গি আস্তানা’। সেখানে সাতজন ‘জঙ্গি’ আছে বলে গতকাল তারা খবর পান। দিবাগত রাত দুইটা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসাটি ঘেরাও করে রাখে। ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করতে বলে। এর মধ্যে দুই শিশুসহ চারজন আত্মসমর্পণ করেছেন। এ সময় ‘জঙ্গিরা’ পিস্তল ও ছয়টি গুলি জমা দিয়েছে। সবাই ‘নব্য জেমবির’ সদস্য বলে জানান তিনি।

ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে।

 

 

মিতু/বিবি নিউজ/৬৮৯

Related posts

Leave a Comment