গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৪

112321_45ডেস্ক রিপোর্ট:  গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় একটি গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কা লেগেছে। এতে চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চান দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। তবে এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।  এর আগে গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সদর উপজেলার ইটাহাটা এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হন। এ  দুর্ঘটনায় আহত হন অন্তত সাতজন।

 

 

মিতু/বিবি নিউজ/৫৮০

Related posts

Leave a Comment