ধানমন্ডিতে গৃহবধূ দগ্ধ

111014_10551ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ হওয়া নারীর নাম মাহফুজা সুলতানা (৪০)। তাঁর স্বামী মোশারফ হোসেন।  দগ্ধ নারীর স্বজন আবুল বাশারের ভাষ্য, ভোরে রান্নাঘরে প্রবেশ করেন মাহফুজা। এরপর একটি শব্দ পাওয়া যায়। গ্যাসের আগুনে দগ্ধ হতে পারেন তিনি।মাহফুজাকে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জানা যায়, মাহফুজাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ৪৫ শতাংশ পুড়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

 

মিতু/বিবি নিউজ/৫৪২

Related posts

Leave a Comment